1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| বিকাল ৩:৫৩|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

সাইবার ট্রাইব্যুনালে জেলা বিএনপি সভাপতি শাহাজাহান চৌধুরীর মা*মলা: আসা*মি ৫ জন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, জুলাই ৩, ২০২৫,
  • 223 Time View
135

সাইবার ট্রাইব্যুনালে জেলা বিএনপি সভাপতি শাহাজাহান চৌধুরীর মা*মলা: আসা*মি ৫ জন

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

মোঃ কামরুল হাসান বিশেষ প্রতিবেদক কক্সবাজার সামাজিক যোগাযোগ বা ডিজিটাল মাধ্যমে মিথ্যা অপপ্রচারের অভিযোগে ৫ জনের বিরুদ্ধে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলা দায়ের করেছেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য ও সাবেক হুইপ শাহজাহান চৌধুরী।

বুধবার দুপুরে দায়ের করা মামলাটি ২০২৫ সালের সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২৫ ধারার অপরাধে আমলে নিয়ে আদালতের দায়িত্ব প্রাপ্ত বিচারক পিবিআইকে তদন্তের নিদের্শ দিয়েছেন বলে জানিয়েছেন মামলার বাদি পক্ষের আইনজীবী এডভোকেট ছমি উদ্দিন।

মামলায় অভিযুক্তরা হলেন, ডিজিটাল অগ্রযাত্রা নামের একটি গণমাধ্যমের প্রতিবেদক মেহেদী হাসান পলাশ, টেকনাফের সাবরাং ইউনিয়নের বাসিন্দা সুলতান আহামদ ও ইমান হোসাইন, ডিজিটাল অগ্রযাত্রার প্রতিনিধি খাঁন মঈন উদ্দিন ও ফাহিম হাসান সাদিক।

অভিযুক্তদের মধ্যে সুলতান আহামদ কক্সবাজার জেলা বিএনপির সদস্য বলে স্থানীয়ভাবে নিশ্চিত হওয়া গেছে।

এডভোকেট ছমি উদ্দিন জানিয়েছেন, কক্সবাজার জেলা বিএনপির সভাপতি, সাবেক হুইপ এবং উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর কাছ থেকে চাঁদা দাবি করে আসছিল অভিযুক্তরা। দাবিকৃত চাঁদা না পেয়ে শাহাজাহান চৌধুরীর বিরুদ্ধে ডিজিটাল অগ্রাযাত্রা নামের একটি ফেসবুক পেইজে গত ৪ জুন একটি মিথ্যা মানহানিকর সংবাদ প্রকাশ করে। যেখানে বলা হয়েছে, ৫ আগস্ট সরকার পতনের পর আওয়ামী ফ্যাসিষ্ট নেতাদের পুনর্বাসন করে শত কোটি টাকা আয় করেছে শাহজাহান চৌধুরী। যেখানে সুলতান আহামদ ও ইমান হোসাইন নামের দুইজনের মিথ্যা সাক্ষাতকারের উপর এই সংবাদটি প্রচার করা হয়।

আইনজীবি ছমি উদ্দিন জানান, সংবাদে যাদের কাছ থেকে টাকা আদায় করার কথা সংবাদে প্রচার হয়েছে তাদের সাথে বাদির কোন ব্যক্তিগত সম্পর্ক নেই। মুলত বিএনপি এবং বাদির সম্মানহানি করতে এমন একটি মিথ্যা সংবাদ প্রচার করেছে। বিচারক মামলাটি আমলে নিয়ে তদন্ত করে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন দাখিল করতে পিবিআইকে দায়িত্ব প্রদান করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026