1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| দুপুর ১:৫৭|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

সাংবাদিক সংস্থা বদলগাছীর নতুন কার্যকরী কমিটি গঠন

সভাপতি শহীদুল, সাধারণ সম্পাদক মিঠু
  • Update Time : বৃহস্পতিবার, জুন ১২, ২০২৫,
  • 150 Time View
107

সভাপতি শহীদুল, সাধারণ সম্পাদক মিঠু

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

মোঃ ফরহাদ হোসেন, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁ জেলার স্বনামধন্য সাংবাদিক সংগঠন সাংবাদিক সংস্থা বদলগাছী-এর নতুন দ্বি-বার্ষিক কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে শহীদুল ইসলাম (গণ সংবাদ ও ডেইলী ট্রাইবুনাল) সভাপতি এবং মো. মিঠু হাসান (রূপালী বাংলাদেশ ও এনটিভি অনলাইন) সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

১২ জুন (বৃহস্পতিবার) বেলা ১২ টায় সংস্থার কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় নতুন কমিটি গঠনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সংস্থার সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী। বিগত কমিটির মেয়াদ পূর্ণ হওয়ায় সংস্থার গঠনতন্ত্র অনুযায়ী পুরোনো কমিটি বিলুপ্ত করা হয় এবং উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠন করা হয়।

ঘোষিত ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি মো. ফারুক হোসেন (রাজশাহী সংবাদ), যুগ্ম সাধারণ সম্পাদক আবু রায়হান (মানব জমিন ও বিজয় টিভি), সাংগঠনিক সম্পাদক মোঃ ফিরোজ হোসেন (গণ মুক্তি), অর্থ সম্পাদক মোঃ রুবেল হোসেন (যমুনা টাইমস্২৪.কম), দপ্তর ও প্রচার সম্পাদক মোঃ ফরহাদ হোসেন (দৈনিক জনতার খবর), নির্বাহী সদস্য আব্দুর রউফ (বাংলাদেশ বারতা), নির্বাহী সদস্য গোলাম সারোয়ার (আলোকিত সকাল), সদস্য বীরমুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী (আমার সংবাদ) ও রহমতউল্লাহ আশিক (আই নিউজ বিডি ও আজকের প্রসঙ্গ)।
অবশিষ্ট সদস্যগণ সাধারণ সদস্য হিসেবে সংস্থার কার্যক্রমে সম্পৃক্ত থাকবেন।

আলোচনা সভায় নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, এই কমিটির নেতৃত্বে সাংবাদিক সংস্থা বদলগাছী আরও সুসংগঠিত ও কার্যকর ভূমিকা পালন করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026