1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
সশস্ত্র রোহিঙ্গা সংগঠন আরসা'র প্রধান 'আতাউল্লাহ প্রকাশ জুনুনীসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার,১০ দিনের রিমান্ড - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 21, 2026, 12:04 am
Title :
গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান

সশস্ত্র রোহিঙ্গা সংগঠন আরসা’র প্রধান ‘আতাউল্লাহ প্রকাশ জুনুনীসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার,১০ দিনের রিমান্ড

মোঃ কামরুল হাসান,কক্সবাজার 
  • Update Time : Tuesday, March 18, 2025,
  • 120 Time View
64

মোঃ কামরুল হাসান,কক্সবাজার 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে রোহিঙ্গা বিদ্রোহী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন (এআরএসএ) পাঁচ সদস্যসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। সেই সাথে তাদের ছয়জনকে দুই মামলায় গ্রেফতার দেখিয়ে ৫ দিন করে মোট ১০ দিনের রিমাণ্ড দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে সিদ্ধিরগঞ্জ থানার পৃথক দুই মামলায় ১০ দিন করে রিমান্ড চাইলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঈনউদ্দিন কাদির ৫ দিন করে মোট ১০ দিনের রিমাণ্ড মঞ্জুর করেন। কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান এর সত্যতা নিশ্চিত করেছেন।

রিমান্ডপ্রাপ্তরা হলেন- আতাউল্লাহ আবু আম্মার জুনুনী ওরফে আতাউল্লাহ (৪৮), মোস্তাক আহমেদ (৬৬), সলিমুল্লাহ (২৭), মো. আসমতউল্লাহ (২৪) ও হাসান (৪৩)। এরা সকলেই মায়ানমারের বিভিন্ন এলাকার বাসিন্দা। সেই সাথে আতাউল্লাহ ছাড়া বাকী সকলেই কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করতেন। তাদের সাথে সিদ্ধিরগঞ্জে ভূমিপল্লী আবাসিক এলাকার বাসিন্দা মনিরুজ্জামান (২৪) রয়েছে।

আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট খোরশেদ আলম মোল্লা বলেন, আসামিরা নারায়ণগঞ্জ ও ময়মনসিংহসহ দেশের বিভিন্ন এলাকায় নাশকতামূলক অপরাধ কর্মকাণ্ড সংগঠিত করার জন্য গোপন বৈঠক করে আসছিলো। র‌্যাব ও পুলিশ গোপন সংবাদ পায় যে আসামিরা নাশকতামূলক কর্মকাণ্ড সংগঠিত করার জন্য সিদ্ধিরগঞ্জে ভূমি পল্লি আবাসন এলাকার একটি বহুতল ভবনে গোপন বৈঠক করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-পুলিশ যৌথ অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে। রিমাণ্ডে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে গত ১৭ মার্চ রাতে ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী আবাসিক এলাকার বাড়িতে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে র‌্যাব-১১। এ সময় আসামিদের কাছ থেকে ২১ লক্ষ ৩৯ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট