1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
সরিষাবাড়ীতে গৃহবধূ লিপি বেগম খুন, চোর চিনে ফেলায় হত্যার সন্দেহ। - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 7, 2026, 2:35 am
Title :
‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান সেন্টমার্টিন ও টেকনাফে দুটি বিওপি উদ্বোধন করলেন বিজিবি মহাপরিচালক

সরিষাবাড়ীতে গৃহবধূ লিপি বেগম খুন, চোর চিনে ফেলায় হত্যার সন্দেহ।

Reporter Name
  • Update Time : Thursday, December 11, 2025,
  • 36 Time View
112

মোঃ জাহিদ হাসান/স্টাফরিপোর্টার জামালপুর

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার শিমলা বাজার গৌরী শংকর গণময়দান সংলগ্ন এলাকায় বুধবার (১০ ডিসেম্বর) ভোররাতে লিপি বেগম (৩২) নামের এক গৃহবধূকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চুরির উদ্দেশ্যে ঘরে ঢোকা চোরকে চিনে ফেলায় তাকে শ্বাসরোধে হত্যা করা হয়।নিহত লিপি বেগম কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈর গ্রামের দক্ষিণবাড়ীর মৃত আব্দুল কাদের মন্ডলের মেয়ে। র‍্যাব সদস্য মহল উদ্দিন মন্ডলের স্ত্রী। ঘটনার সময় তার স্বামী দায়িত্বজনিত কাজে বাইরে অবস্থান করছিলেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।স্থানীয়রা জানান, ভোরে ঘরের ভেতর বিশৃঙ্খলা ও চিৎকার শুনে এগিয়ে এসে লিপি বেগমকে মৃত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। বাড়ির আলমারি ভাঙা ও বিভিন্ন জিনিসপত্র এলোমেলো অবস্থায় পাওয়া গেছে।সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ বলেন, এটি পরিকল্পিত হত্যা নাকি চুরির ঘটনার আড়ালে সংঘটিত হত্যাকাণ্ড সবকিছু খতিয়ে দেখা হচ্ছে। ইতোমধ্যে গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করা হয়েছে। খুব শিগগিরই অপরাধী শনাক্ত হবে বলে আমরা আশাবাদী।এদিকে লিপি বেগম হত্যাকাণ্ডে এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিবারের সদস্যরা বাকরুদ্ধ হয়ে পড়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট