1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
সম্প্রীতিমূলক সমাজ গঠনে শহীদ আব্দুল বাতেন আপোষহীন যোদ্ধা ছিলেন-স্মরণ সভায় বক্তারা - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 21, 2026, 6:30 am
Title :
গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান

সম্প্রীতিমূলক সমাজ গঠনে শহীদ আব্দুল বাতেন আপোষহীন যোদ্ধা ছিলেন-স্মরণ সভায় বক্তারা

সজিব শিকদার জেলা প্রতিনিধি [বাগেরহাট ]
  • Update Time : Wednesday, March 19, 2025,
  • 106 Time View
70

সজিব শিকদার জেলা প্রতিনিধি [বাগেরহাট ]

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

সম্প্রীতিমূলক সমাজ গঠনে শহীদ আব্দুল বাতেন আপোষহীন যোদ্ধা ছিলেন। জুলাই গণঅভ্যুত্থানের গণআকাংখা অনুযায়ি সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং অর্ন্তভূক্তিমূলক দেশ প্রতিষ্ঠায় আব্দুল বাতেনকে আজ খুব দরকার ছিলো। মানবিক মোংলা গড়তে শহীদ আব্দুল বাতেন তরুন প্রজন্মকে আজো পথ দেখাবে। ১৮ মার্চ মঙ্গলবার বিকেলে মোংলা প্রেসক্লাব মিলনায়তনে শহীদ আব্দুল বাতেন’র ২১তম শাহাদত বার্ষকী উপলক্ষে স্মরণ সভায় বক্তারা একথা বলেন। মোংলা নাগরিক সমাজ ও সার্ভিস বাংলাদেশ’র আয়োজনে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।মঙ্গলবার বিকেল ৪টায় স্মরণ সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোংলা নাগরিক সমাজের আহ্বায়ক মোঃ নূর আলম শেখ। স্মরণ সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সদস্য সচিব ও শ্রমিক নেতা মাহবুবুর রহমান মানিক, থানা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ রুস্তম আলী, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক খোরশেদ আলম, সুশাসনের জন্য নগরিক সুজন মোংলার সভাপতি ফ্রান্সিস সুদান হালদার, ফাদার রিগণ শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন’র সভাপতি সুভাষ চন্দ্র বিশ্বাস, অধ্যক্ষ মোঃ সেলিম, মোংলা সরকারি কলেজর শিক্ষক পরিষদের সম্পাদক ড. অসিত বসু, শহীদ আব্দুল বাতেন’র সহোদর মোঃ জসিম উদ্দিন, মোংলা প্রেসক্লাবের সভাপতি আহসান হাবিব হাসান, সার্ভিস বাংলাদেশ’র সভাপতি মোস্তাফিজুর রহমান মিলন, সাংবাদিক শফিকুল ইসলাম শান্ত, লঞ্চ লেবার এসোসিয়েশনের আঞ্চলিক সাধারণ মোঃ আনোয়ার হোসেন, রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম ব্যাপারী প্রমূখ। সভাপতির বক্তব্যে মোংলা নাগরিক সমাজের আহ্বায়ক সাংবাদিক মোঃ নূর আলম শেখ বলেন রাজনৈতিক দলের বাইরে এসে আব্দুল বাতেন সব শ্রেণীর মানুষের কাছে গ্রহণযোগ্য ব্যক্তি হয়ে উঠেছিলেন। মোংলাপোর্ট পৌরসভা প্রতিষ্ঠা, শ্রমিকের জীবনমান উন্নয়ন, শিক্ষার প্রসার ও সম্প্রীতির মোংলা বিনির্মানে শহীদ আব্দুল বাতেন আমৃত্যু কাজ করে গেছেন। স্মরণ সভা শেষে দোয়া-মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুর রউফ। উল্লেখ্য মোংলাপোর্ট পৌরসভার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, মোংলা সরকারি কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা, খ্যাতিমান শ্রমিক নেতা, শিক্ষানুরাগী শহীদ আব্দুল বাতেনকে ২০০৪ সালের ১৮ মার্চ নিজ বাড়ীর সামনে দূর্বৃত্তরা গুলি করে হত্যা করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট