1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
সন্ত্রা*সের ছক ফাঁ*স: সাবেক এমপি আসলামসহ যুবলীগ নেতারা অভি*যুক্ত - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 22, 2026, 7:08 pm
Title :
গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান

সন্ত্রা*সের ছক ফাঁ*স: সাবেক এমপি আসলামসহ যুবলীগ নেতারা অভি*যুক্ত

Reporter Name
  • Update Time : Monday, July 14, 2025,
  • 161 Time View
55

সন্ত্রা*সের ছক ফাঁ*স: সাবেক এমপি আসলামসহ যুবলীগ নেতারা অভি*যুক্ত

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

এম এ ফারুকী,জেলা প্রতিনিধি কুড়িগ্রাম:

কুড়িগ্রাম-১ আসনের (নাগেশ্বরী-ভূরুঙ্গামারী) আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য এবং নাগেশ্বরী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আসলাম হোসেন সওদাগরসহ যুবলীগ ও ছাত্রলীগের ৬ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ।

শনিবার (১২ জুলাই) কুড়িগ্রাম সদর থানায় পুলিশের উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় এজাহারনামীয় ৬ জন ছাড়াও অজ্ঞাত আরও ১০-১৫ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যায় কুড়িগ্রাম সদরের ভোগডাঙা ইউনিয়নের মধ্যকুমরপুর এমএল বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে একত্রিত হয়ে রাষ্ট্রবিরোধী এবং ধ্বংসাত্মক কর্মকাণ্ডের পরিকল্পনা করেন আসামিরা। তাদের উদ্দেশ্য ছিল জননিরাপত্তা বিঘ্ন ঘটানো এবং বাংলাদেশের অখণ্ডতা, সংহতি ও সার্বভৌমত্ব বিপন্ন করা।

এজাহারভুক্ত আসামিরা হচ্ছেন–
আসলাম হোসেন সওদাগর, রুহুল আমিন দুলাল, ওয়াহেদুন্নবী সাগর, এসএম নাজমুল ইসলাম, রাকিবুল ইসলাম রুবেল এবং জাহাঙ্গীর আলম। পুলিশ জানিয়েছে, অভিযানে জাহাঙ্গীর আলমকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়েছে। তার জবানবন্দিতে অন্যদের নাম জানতে পারে পুলিশ।

সাবেক এমপি আসলাম হোসেন সওদাগরের পারিবারিক সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি এলাকা থেকে বাইরে রয়েছেন। রুহুল আমিন দুলালসহ অন্য আসামিরাও এলাকা ছেড়ে গা-ঢাকা দিয়েছেন বলে স্থানীয়ভাবে জানা গেছে।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাবিবুল্লাহ বলেন,

> “সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। একজন আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট