1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
সন্ত্রাসী একরামুল হক রাজিব এর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন  - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 16, 2026, 3:02 pm
Title :
গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান

সন্ত্রাসী একরামুল হক রাজিব এর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন 

আরিফ হাসান গজনবী  প্রতিনিধ রামপাল, বাগেরহাট
  • Update Time : Wednesday, March 5, 2025,
  • 121 Time View
69

বাগেরহাটের রামপালে সাংবাদিক পরিচয় ধারি সন্ত্রাসী ইকরামুল হক রাজিব ও তার পরিবারের লোকজন অতর্কিত হামলা ও বাড়ি ঘর ভাঙচুর চালায়,এই অতর্কিত হামলা ও ভাঙচুর এর প্রতিবাদে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী মানববন্ধন পালন করেন। বাঁশতলী ইউনিয়ন এর কালীগঞ্জ বাজারে বাঁশতলী গ্রামের সর্বস্তরের জনগণ একত্রিত হয়ে এ মানববন্ধনে অংশ নেন। এ সময় ভুক্তভোগী পরিবার সাংবাদিকদের জানান বিগত স্বৈরাচার শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকাকালীন সময় সাংবাদিক পরিচয় ধারী সন্ত্রাসী ইকরামুল হক রাজিব ও তার পরিবারের লোকজন বেশ আগেও একবার এই ভুক্তভোগী পরিবারের উপর হামলা চালায়, ও ভুক্তভোগী পরিবারের জায়গা ক্ষমতার দাপটে জোরপূর্বক ভাবে নিজের আওতায় নিয়ে আসে এবং সেখানে সে দখল করে বসবাস করতে শুরু করে। এ সময় ভুক্তভোগী পরিবার আরো বলে আমরা সাধারণ খেটে খাওয়া মানুষ আমরা বিএনপি করার কারণে রাজিব আমাদেরকে বিভিন্ন সময়ে আমি সহ এই বাঁশতলি ইউনিয়নের অনেক বিএনপি নেতাকে থানায় ফোন করে ধরিয়ে দিয়েছে। আপনারা দেখেছেন জুলাই আগস্ট এর ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে নতুন একটি স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি এই আন্দোলনের পরে সাংবাদিকবৃন্দ আপনারা দেখেছেন এবং আপনারা জানেন এই কুখ্যাত সন্ত্রাসী সাংবাদিক পরিচয়ধারী ইকরামুল হক রাজিব এই কালিগঞ্জ বাজারে বন্দুকের কার্টুজ সহ পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল। এই সন্ত্রাসী র পরিবার ২৮/০২/২০২৫ তারিখ বিকাল আনুমানিক ০৫:৩০ঘটিকার সময় অতর্কিত হামলা ও ভাঙচুর চালায়, এ সময় ভুক্তভোগী পরিবার জানায় আমাদের ঘরে থাকা নগদ ১,৪০,০০০ হাজার টাকা, ০৬ আনা ওজনের স্বর্ণের চেন, ১০ আনা ওজনের দুইটি কানের দুল ও ০২ টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন চুরি করিয়া নিয়ে যায়। এ বিষয়ে ভুক্তভোগী পরিবার রামপাল থানায় একটি অভিযোগ দায়ের করেছে বলে সাংবাদিকদের জানান।এ সময় মানববন্ধনে থাকা এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার বলেন এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই প্রশাসনের কাছে আমাদের দাবি এই ঘটনা যারা ঘটিয়েছে সঠিক তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির জোর দাবি জানাই।

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সেলিম রেজার কাছে জানতে চাইলে তিনি বলেন আমরা একটা অভিযোগ পেয়েছি অভিযোগ পাওয়ার সংঙ্গে সংঙ্গে থানার একটি টিম তদন্তে গিয়েছিল সঠিক তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইন আনুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরিফ হাসান গজনবী

৫/৩/২০২৫

০১৬২৩৩৫৫৮৩৮

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট