1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| বিকাল ৩:২৭|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

সন্তান দত্তক নেওয়ার ৩ (তিন) বছর পর সন্তান ফেরতের দাবিতে আদালতে মা*মলা।

Reporter Name
  • Update Time : সোমবার, মে ২৬, ২০২৫,
  • 254 Time View
95

জাহাঙ্গীর আলম স্টাফ রিপোর্টার মানিকগঞ্জ।

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি ইউনিয়নের হাজিপুর গ্রামের বসবাসকারী গনেশ সূত্রধর ও কামনা সূত্রধর দম্পতির দত্তক নেয়া সন্তান আদিত্য সূত্রধর (৩) নামের এক শিশুকে উদ্ধার করে আদালতে প্রেরণ করে থানা পুলিশ।
সোমবার (২৬ মে) দুপুর ১২ টার দিকে সাটুরিয়া থানা পুলিশ আদালতের নির্দেশনা মোতাবেক সাটুরিয়া উপজেলার হাজিপুর গ্রাম থেকে গনেশ সূত্রধর ও কামনা সূত্রধরের দত্তক নেয়া পুত্র সন্তান আদিত্য সূত্রধর কে থানায় নিয়ে আসে। এ সময় আদিত্যর সঙ্গে তার পালক পিতা মাতা ছিল। শিশু আদিত্য কে আদালতে প্রেরণ করা হয়েছে।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায় বিগত ১৯/৮/২২ ইং তারিখ নোটারি পাবলিক টাঙ্গাইল এর মাধ্যমে মাসতাতো বোন বাসনা রানীর কাছ থেকে সদ্যজাত ছেলে সন্তান কৃষ্ণকে দত্তক নেন নিঃসন্তান কামনা রানী। দত্তক নেয়ার পর সনাতন রীতি নীতি মেনে ছেলের নাম আদিত্য রেখে অন্নপ্রাশন্ন থেকে সমস্ত ক্রিয়াকর্ম করেন। জন্মের পর হতে আদিত্য (কৃষ্ণ) কামনা-গনেশ কে মা বাবা হিসেবেই চেনে। বাসনা রানীর দীলিপ মন্ডলের স্ত্রী টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার কাজীহারা গ্রামের বসবাস করেন।
কামনা সূত্রধর কান্না জড়িত কণ্ঠে জানান, আমি আমার মাসতাতো বোনের কাছ থেকে আদালতে মাধ্যমে এফিডেভিট করে ছেলেকে (আদিত্য+ কৃষ্ণ) নিয়েছি। এ সন্তান ভুমিষ্ট হওয়ার পর থেকে আমিই (কামনা রানী) ভরন পোষণ করেছি। ভুমিষ্ট হওয়ার আগে এ সন্তানকে নষ্ট করতে চেয়েছিল আমার বোন। আমি তাকে নিষেধ করে সন্তান ভুমিষ্ট করিয়েছি। সিজার করার টাকা থেকে আমার ভগ্নিপতি (দীলিপ মন্ডল) কে ২ লক্ষ টাকা নগদ দিয়েছি। বিভিন্ন সময়ে তাকে টাকা প্রদান করেছি। আজ আমার কাছ থেকে ছেলে কেড়ে নেয়ার জন্য পুলিশ পাঠিয়েছে। ওর তো আরও তিনটি ছেলে আছে। আমার তো একটাই সন্তান কেনো নিবে। আমি আমার সন্তানকে আইনের মাধ্যমে নিয়েছি ফেরত দেবো কেনো? আমার সন্তান আমারই থাকবে।
বাসনা রানী জানান, আমার সন্তান আমার বোন কে দিয়েছিলাম এখন দেবো না। বোনের কাছে আমার সন্তান চাইতে গেলে দিবে না বলে জানায়, এ জন্য আদালতে মামলা করেছি।
অফিসার ইনচার্জ শাহীনুল ইসলাম জানান, বাসনা রানী আদালতে একটি মামলা করে। আদালত সন্তান উদ্ধার করে আদালতে প্রেরণের নির্দেশ দেন। পুলিশ আদালতের নির্দেশনা মোতাবেক শিশুটিকে উদ্ধার করে আদালতে প্রেরণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026