1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| ভোর ৫:০৮|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

সড়ক ও জনপথ পিরোজপুরের উদ্যোগে ড্রাইভার-যাত্রীদের মাঝে সতর্কতামূলক লিফলেট বিতরন

শাহিন ফকির :
  • Update Time : শুক্রবার, এপ্রিল ১১, ২০২৫,
  • 157 Time View
120

শাহিন ফকির :

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

নিরাপদ থাকুন – হেলমেট পরুন ,সিটবেল্ট বাধুন -গতিসীমা মেনে চলুন, জীবন অমূল্য, সতর্ক থাকুন।

সড়ক ও জনপথ অধিদপ্তর পিরোজপুর এর উদ্যোগে গাড়িচালক ও সাধারন যাত্রীদের মাঝে সতর্কতামূলক লিফলেট বিতরন করা হয়।১০ এপ্রিল বৃহস্পতিবার বেকুটিয়া সেতু টোল প্লাজা থেকে উক্ত কর্মসূচির উদ্ভোধন করেন সড়ক ও জনপথ অধিদপ্তর পিরোজপুর এর নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ।

এসময় আরো উপস্থিত ছিলেন,
উপ-বিভাগীয় প্রকৌশলী সড়ক উপ-বিভাগ, কাউখালী টি.এম. রাজিমুল আলীম রাজু ,উপ-সহকারী প্রকৌশলী মোঃ ফকরুল ইসলাম,পিরোজপুর সাংবাদিক ফোরামের সভাপতি এস এম সোহেল বিল্লাহ, সিনিয়র সহ-সভাপতি এম এ জলিল, সাধারণ সম্পাদক এস এম আবু জাফর, সাংগঠনিক সম্পাদক শাহীন ফকির, বেকুটিয়া সেতু টোল প্লাজার ঠিকাদারি প্রতিষ্ঠানের এডমিন মোঃ মাসুদ রানা প্রমূখ।

এসময় নির্বাহী প্রকৌশলী তার সহকর্মীদের নিয়ে প্রত্যেকটি গাড়ির ড্রাইভার ও সাধারন যাত্রীদের হাতে লিফলেট তুলে দেন এবং সবাইকে সড়ক পরিবহন আইনের সকল নিয়মকানুন মেনে চলার পরামর্শ দেন।

সড়ক ও জনপথ অধিদপ্তর এর নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ উক্ত কর্মসূচির উদ্ভোধন ও লিফলেট বিতরন শেষে সাংবাদিকদের বলেন,
বর্তমানে আমাদের দেশে সড়ক দুর্ঘটনার হার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এই অবস্থার জন্য শুধু চালক বা যাত্রী নয়, পথচারীসহ সবারই কিছুটা দায় রয়েছে। তাই সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে হলে আমাদের সকলেরই সচেতন হওয়া জরুরি।

সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করলেও, জনগণের সক্রিয় সহযোগিতা ছাড়া তা সফলভাবে বাস্তবায়ন সম্ভব নয়। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই দুর্ঘটনা কমিয়ে নিরাপদ সড়ক ব্যবস্থা গড়ে তোলা সম্ভব।

এই লক্ষ্যকে সামনে রেখে সড়ক ও জনপথ অধিদপ্তরের পক্ষ থেকে জনসচেতনতা বৃদ্ধির জন্য সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হচ্ছে। আশা করি, সবাই এতে মনোযোগ দেবেন, সচেতন হবেন এবং অন্যকেও সচেতন করবেন। নিরাপদ সড়কের জন্য আসুন আমরা সবাই একসাথে কাজ করি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026