1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| রবিবার| ভোর ৫:১৭|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

সকল শ্রেণি-পেশার মানুষের সাথে মিশছেন ফখরুদ্দিন মানিক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬,
  • 246 Time View
353

সকল শ্রেণি-পেশার মানুষের সাথে মিশছেন ফখরুদ্দিন মানিক

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

মোহাম্মদ হানিফ ফেনী জেলা প্রতিনিধি

সোনাগাজীতে সনাতন ধর্মালম্বীদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

ফেনী-০৩ (সোনাগাজী–দাগনভূইয়া) আসনের ১০ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. মো. ফখরুদ্দিন মানিক এলাকার সকল শ্রেণি-পেশার মানুষের সাথে নিবিড়ভাবে যোগাযোগ রক্ষা করে চলেছেন। নির্বাচনী মাঠে সক্রিয় এই প্রার্থী নিয়মিত গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠকের মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছেন।
এরই ধারাবাহিকতায় সম্প্রতি সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের দাসপাড়া এলাকায় বসবাসরত সনাতন ধর্মালম্বী সম্প্রদায়ের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন ডা. মো. ফখরুদ্দিন মানিক। এসময় তিনি এলাকার সার্বিক উন্নয়ন, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে স্থানীয়দের সাথে খোলামেলা আলোচনা করেন।
মতবিনিময়কালে ডা. ফখরুদ্দিন মানিক বলেন,
“সোনাগাজী ও দাগনভূইয়ার মানুষ ধর্ম-বর্ণ নির্বিশেষে দীর্ঘদিন ধরে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ। আমি বিশ্বাস করি, সকলকে সাথে নিয়ে এগিয়ে গেলেই টেকসই উন্নয়ন সম্ভব।”
স্থানীয় সনাতন ধর্মালম্বী নেতৃবৃন্দ তাঁর আগমনে সন্তোষ প্রকাশ করে বলেন, একজন প্রার্থী হিসেবে তিনি সাধারণ মানুষের সুখ-দুঃখের কথা মনোযোগ দিয়ে শুনছেন এবং এলাকায় এসে সরাসরি খোঁজখবর নিচ্ছেন—যা ইতিবাচক বার্তা বহন করে।
এলাকাবাসীর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে ডা. ফখরুদ্দিন মানিক নিয়মিত উঠান বৈঠক করছেন। এসব বৈঠকে শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, যোগাযোগ ব্যবস্থা ও সামাজিক নিরাপত্তা ইস্যু গুরুত্ব পাচ্ছে। তাঁর এসব কর্মকাণ্ডে ভোটারদের মাঝে ব্যাপক সাড়া লক্ষ্য করা যাচ্ছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মাঠপর্যায়ে সক্রিয় উপস্থিতি এবং সকল শ্রেণির মানুষের সাথে আন্তরিক যোগাযোগ ডা. ফখরুদ্দিন মানিককে নির্বাচনী দৌড়ে শক্ত অবস্থানে নিয়ে যাচ্ছে।
স্থানীয় পর্যবেক্ষকদের ধারণা, আসন্ন নির্বাচনে সোনাগাজী–দাগনভূইয়া আসনে প্রতিদ্বন্দ্বিতা আরও প্রাণবন্ত হবে এবং সাধারণ ভোটারদের অংশগ্রহণ বাড়বে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026