1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
শ্রেষ্ঠ ওসি হিসেবে সম্মাননা পেলেন আশুলিয়ার সোহরাব আল হোসাইন - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 19, 2026, 6:34 pm
Title :
গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান

শ্রেষ্ঠ ওসি হিসেবে সম্মাননা পেলেন আশুলিয়ার সোহরাব আল হোসাইন

Reporter Name
  • Update Time : Thursday, May 29, 2025,
  • 131 Time View
53

শ্রেষ্ঠ ওসি হিসেবে সম্মাননা পেলেন আশুলিয়ার সোহরাব আল হোসাইন

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

নাদিম হাসান:আশুলিয়া প্রতিনিধি

ঢাকা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন আশুলিয়া থানার ওসি মুহাম্মদ সোহরাব আল হোসাইন। আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, ওয়ারেন্ট তামিলসহ পুলিশের নানা কার্যক্রমে সাফল্যের জন্য তাকে এই স্বীকৃতি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে ঢাকা জেলার ঐতিহ্যবাহী মিল ব্যারাক পুলিশ লাইন্স কনফারেন্স রুমে মাসিক কল্যাণ, প্রশাসনিক ও অপরাধ পর্যালোচনা সভায় এই সম্মাননা প্রদান করা হয়। ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান পিপিএম তার হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, ওসি সোহরাব আল হোসাইন অপরাধীদের গ্রেপ্তার, মামলা গ্রহণ ও বিচারে সহায়তা, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং প্রতিরোধমূলক ব্যবস্থায় কার্যকর ভূমিকা রাখেন। এসব কর্মকাণ্ডের ভিত্তিতে সার্বিক বিবেচনায় তাকে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়েছে।

এর আগেও তিনি বিভিন্ন পুলিশ ইউনিটে দায়িত্ব পালনকালে উল্লেখযোগ্য সাফল্যের জন্য প্রায় ডজনখানেক সম্মাননা লাভ করেছেন।

২০২৫ সালের ২০ এপ্রিল আশুলিয়া থানার দায়িত্ব গ্রহণের পর থেকেই তার সুদক্ষ নেতৃত্বে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে। এতে সাধারণ মানুষের মাঝে পুলিশের প্রতি আস্থা বৃদ্ধি পেয়েছে।

শ্রেষ্ঠ ওসি হওয়ার প্রতিক্রিয়ায় মুহাম্মদ সোহরাব আল হোসাইন বলেন, “আমরা আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনগণের আস্থা ফিরিয়ে আনার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য আশুলিয়াকে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ এলাকায় পরিণত করা।”

এই সম্মাননা আশুলিয়া থানার সামগ্রিক পুলিশ কার্যক্রমে নতুন উদ্দীপনা যোগ করবে বলে আশা করা যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট