1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
শ্রীমঙ্গল থানা ওপেন হাউজ ডে অনুষ্ঠিত - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 20, 2026, 8:21 am
Title :
গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান

শ্রীমঙ্গল থানা ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Tuesday, May 27, 2025,
  • 121 Time View
61

শ্রীমঙ্গল থানা ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

মোঃ আবদাল মিয়া মৌলভীবাজার জেলা প্রতিনিধি,

শ্রীমঙ্গল থানার উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। সোমবার,২৬ মে, রাতে থানা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার জনাব এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ ওসি জনাব মোঃ আমিনুল ইসলাম।

ওপেন হাউস ডে- তে শ্রীমঙ্গল শহরের ব্যবসায়ী, রাজনীতিবিদ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

তারা পর্যটন কেন্দ্রিক এই শহরে মাদক, চুরি, ছিনতাই, ডাকাতি, যানজট এবং পর্যটকদের নিরাপত্তার জন্য পুলিশের কার্যকর ভূমিকা কামনা করেন। একই সাথে থানায় সেবা পেতে যাতে কোন রকম হয়রানি না হয় সেদিকে পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, ‘মৌলভীবাজার জেলা পুলিশ জেলার নাগরিকদের সেবা প্রদানে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা আমাদের সেবা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য নতুন কিছু কার্যক্রম চালু করতে যাচ্ছি। থানার ডিউটি অফিসারের কক্ষ থেকে সেবাপ্রার্থীরা এখন থেকে প্রয়োজনে সরাসরি পুলিশ সুপারের সাথে ভিডিও কলে কথা বলতে পারবেন। এছাড়া খুব শীগ্রই জেলায় অনলাইন জিডি চালু হতে যাচ্ছে। আপনারা ঘরে বসেই জিডি করতে পারবেন।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ জনাব আসিফ মহিউদ্দীন,পিপিএম; সহকারী পুলিশ সুপার জনাব শাকিলসহ থানার অন্যান্য কর্মকর্তাগণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট