1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
শ্রীমঙ্গলে সিধ কেটে চুরি হওয়া ৪ গরু উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ  - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 16, 2026, 2:55 pm
Title :
গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান

শ্রীমঙ্গলে সিধ কেটে চুরি হওয়া ৪ গরু উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ 

মিয়ামৌলভীবাজার জেলা প্রতিনিধি মোঃ আবদাল
  • Update Time : Wednesday, March 5, 2025,
  • 113 Time View
62

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ৬নং আশিদ্রোন ইউনিয়নের সাইটুলা গ্রামের জনৈক বিশ্বনাথ গোয়ালার বসত বাড়ীর একই গোয়াল থেকে সিধ কেটে পাঁচটি গরু চুরির ঘটনায় চারটি গরু উদ্ধার করে এবং ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। ইতিমধ্যে চোরাইকৃত একটি গরু জবাই করে বিক্রি করে ফেলেছে তারা।

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

পুলিশের সূত্রে ও গরুর মালিকের অভিযোগ থেকে জানা যায়,২৩ ফেব্রুয়ারি রাত একটা থেকে তিনটার মধ্যে কোন এক সময় অজ্ঞাতনামা চোরের সিন্ডিকেট পরস্পর মিলে একই গোয়ালায় সিধ কেটে প্রবেশ করে ৫ টি গরু চুরি করিয়া নিয়া যায়।

উক্ত ঘটনার বিষয়ে স্থানীয় থানায় জানাইলে অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলামের সার্বিক দিক নির্দেশনায় এসআই সুজন কান্তি পালের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস টিম ৫ মার্চ রাত প্রায় সোয়া একটার দিকে ৩নং শ্রীমঙ্গল ইউপির অন্তর্গত নোয়াগাঁও গ্রামের কাদির মিয়া ও তাজুদ মিয়া‘র গোয়াল ঘর হইতে চুরি যাওয়া ৫ টি গরুর মধ্যে ৪টি গরু উদ্ধার করে।

এ সময় এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে কাদির মিয়া (৩৬), পিতা-মৃত মবত মিয়া ও মোঃ তাজুদ মিয়া (৪৫), পিতা-মৃত মকছুদ উল্ল্যা, উভয় সাং-নোয়াগাঁও, ৩নং শ্রীমঙ্গল ইউপি, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজারকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতদের মধ্যে তাজুদ মিয়ার পরিবার দাবি করেছে গরুগুলি আটককৃত আব্দুল কাদির এর কাছ থেকে ক্রয় করা হয়েছে।

 

অপরদিকে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট