1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| রাত ৯:৩২|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত ও ১৮ জন আহত

মোঃ আবদাল মিয়া জেলা প্রতিনিধি,
  • Update Time : সোমবার, মার্চ ৩, ২০২৫,
  • 128 Time View
118

মোঃ আবদাল মিয়া জেলা প্রতিনিধি,

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

শ্রীমঙ্গলে চা-শ্রমিকবাহী পিকাপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৮জন। এরমধ্যে ৬জনের অবস্থা আশঙ্কাজনক।

সোমবার (৩ মার্চ) দুপুরে সাতগাঁও ইউনিয়নের ঢাকা-সিলেট আঞ্চলিক মহা সড়কের সাতগাঁও চা-বাগান ফেক্টরির পাশে ঢালাই (ভাঙ্গা) নামক এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন আমরাইল চা-বাগানের সাধনের পুত্র বিশাল (১৯) এবং

একই বাগানের রাম রবি দাসের পুত্র হৃদয় রবি দাস (৩২)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা যায়, সোমবার সকাল ১০টার দিকে উপজেলার আমরাইল চা-বাগান থেকে শ্রমিক নিয়ে কাজে যাবার পথে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের ভাঙ্গা নামক এলাকায় পিকাপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ২০জন আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে তাৎক্ষনিক শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তবরত চিকিৎসক মেডিকেল অফিসার ডা. সম্রাট কিশোর পোদ্দার জানান, আজ সকাল প্রায় সাড়ে ১০টার দিকে দুর্ঘটনায় আহত ২০জন চা-শ্রমিককে হাসপাতালে নিয়ে আসা হয়। এরমধ্যে ৮জনের অবস্থা গুরুতর খারাপ হওয়ায় মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার করা হয়।

মৌলভীবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আহমদ ফয়সল জামান জানান, শ্রীমঙ্গলে দুর্ঘটনায় আহত ৮জনকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে আসার পথে দুইজন মারা যান। বর্তমানে গুরুতর ৬জন চিকিৎসাধীন রয়েছেন।

সাতগাঁও হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সাইফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় গুরুতর আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে এবং পিকাপ গাড়ি আটক করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026