1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| রাত ৪:৩৯|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

শ্রীমঙ্গলে যুগান্তরের রজতজয়ন্তী পালন

মোঃ আবদাল মিয়া মৌলভীবাজার জেলা প্রতিনিধ, 
  • Update Time : বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২০, ২০২৫,
  • 105 Time View
71

মোঃ আবদাল মিয়া মৌলভীবাজার জেলা প্রতিনিধ, 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দৈনিক যুগান্তরের রজতজয়ন্তী অনুষ্ঠানে ছাত্র-জনতার আন্দোলনে যুগান্তরের সাহসী ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে মন্তব্য করে বক্তারা বলেছেন, ‘সত্যের সন্ধানে নির্ভীক’ স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠার পর থেকে এ পত্রিকাটি পাঠককে দেওয়া প্রতিশ্রুতি অব্যাহত রাখতে সক্ষম হয়েছে। পত্রিকাটি সমাজের নানা অসঙ্গতির চিত্র তুলে ধরার কারণে পাঠকের আস্তায় ও জনপ্রিয়তায় রয়েছে। যুগান্তরের অনুসন্ধানী সংবাদে রাষ্ট্র ও সমাজের ভুক্তভোগী মানুষজন উপকৃত হচ্ছেন।

 

বিশেষ করে গত জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে ঝুঁকি নিয়ে যুগান্তরের সাংবাদিকেরা যে সাহসী ভূমিকা পালন করেছেন, ইতিহাসে তা স্মরণীয় হয়ে থাকবে।

 

গত বুধবার (১৯ ফেব্রুয়ারী) রাত ৯টায় কলেজ রোডস্থ শ্রীমঙ্গল প্রেসক্লাব এর কনফারেন্স রুমে অতিথিরা এসব কথা বলেন। এসময় যুগান্তরের ২৬তম পদার্পণ উপলক্ষে কলেজ রোডস্থ শ্রীমঙ্গল প্রেস ক্লাবে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

 

এতে শ্রীমঙ্গল প্রেসক্লাব এর যুগ্ম সাধারণ সম্পাদক ও যুগান্তর শ্রীমঙ্গল প্রতিনিধি সৈয়দ সালাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ইউসুফ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সদ্যবদলি হওয়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী, শ্রীমঙ্গল প্রেস ক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) আবুল ফজল আব্দুল হাই ডন,সাবেক সহ-সভাপতি কাওছার ইকবাল,আরপি নিউজের প্রকাশক ও সম্পাদক সৈয়দ আমিরুজ্জামান। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন, দৈনিক কালের কণ্ঠের মৌলভীবাজার প্রতিনিধি সাইফুল ইসলাম, দৈনিক নয়া দিগন্তের শ্রীমঙ্গল প্রতিনিধি এমএ রকিব, ইত্তেফাকের সৈয়দ ছায়েদ আহমদ,ইনকিলাবের আনোয়ার হোসেস জসিম, শ্রীমঙ্গল প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক খোলা কাগজের এহসান বিন মুজাহির, আমাদের সময়ের আবুজার রহমান বাবলা,সিলেট বাণীর মিজানুর রহমান আলম,আনন্দ বাজারের মুসলিম চৌধুরী,ভোরের ডাকের আমজাদ হোসেন বাচ্চু,দিনকালের রুবেল আহমদ, জবাবদিহির শামসুল ইলাম শামীম,

 

নতুন দিনের অরবিন্দু দেব,রূপালি বাংলাদেশের কাওছার আহমদ,চায়ের জনপদের আল আমিন,বর্তমানের সুমন আহমেদ,সাংবাদিক দেওয়ান মাসুকুর রহমান,ইমরান হোসেন,বাপ্পি দে ও এনজিও কর্মী একলাছুর রহমান প্রমুখ। এ ছাড়াও বিভিন্ন প্রিন্ট, অনলাইন মিডিয়ার সাংবাদিক, সামাজিক সংগঠনের নেতা, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন শ্রীমঙ্গল যুগান্তর প্রতিনিধির ছেলে সৈয়দ হোসাইন আইয়ান (৯) সৈয়দ সালাউদ্দিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026