1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| বিকাল ৪:৪১|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

শ্রীমঙ্গলের ভুনবীরে সরকারি জায়গা দখল করে বিল্ডিং নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

মৌলভীবাজার জেলা প্রতিনিধি, মোঃআবদালমিয়া
  • Update Time : শনিবার, মার্চ ১, ২০২৫,
  • 199 Time View
178

মৌলভীবাজার জেলা প্রতিনিধি, মোঃআবদালমিয়া

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

সরকারি জায়গা দখল করে বিল্ডিং নির্মাণের প্রতিবাদে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভুনবীর ইউনিয়নের বাদে আলিশারকুল গ্রামবাসী মানববন্ধন করেছে। মানববন্ধনে বক্তারা সরকারি জায়গা দখলমুক্ত করতে প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন।

মামলার সূত্র থেকে জানা যায়,গত ২৫ ফেব্রুয়ারি বিকাল ৪ টার দিকে আয়ুব আলী (৪৭) পিতা-মৃত সুরত আলী ও তার কয়েকজন সজন এর বিরুদ্ধে শ্রীমঙ্গল থানা একটি অভিযোগ করা হয় অভিযোগে ইউনুস আলী (৪৫) পিতা মৃত সুরত আলী,সাং-বাদেআলীশা, ০২ নংভূনবীর ইউপি, থানা-শ্রীমঙ্গল, জেলা- মৌলভীবাজারকে চাকু মেরে মাথায় আঘাত করার ঘটনায় শ্রীমঙ্গল থানা পুলিশের এস আই শ্যামল দত্ত ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয় সূত্র এবং মানববন্ধন থেকে জানা যায়,শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের বাদেআলীশা গ্রামের সরকারি রাস্তা ও ছড়া দখল করে বিল্ডিং নির্মাণ করার অভিযোগে এলাকার লোকজন শ্রীমঙ্গল সরকারি ভূমি অফিসে একটি অভিযোগ দায়ের করে এবং দখলকারী আইয়ুব আলী অন্যায় ভাবে সরকারি জায়গা দখল করে ঘর নির্মাণ করে সরকারের বিরুদ্ধে বিজ্ঞ সহকারী জজ আদালত শ্রীমঙ্গল মৌলভীবাজার এ মোকদ্দমা নং ৮৬/২০২৪ ইং (স্বত্ব) মূলে মোকদ্দমা দায়ের করে এর প্রেক্ষিতে বিজ্ঞ আদালত স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ প্রদান করে এবং ঘটনার তারিখে কোর্ট কমিশন উপস্থিত হন।

ইউনুস আলী দাবি করেন, কোর্ট কমিশন অবস্থিত থাকার সময়ে এলাকার অন্যান্য ব্যক্তিদের সামনেই আমি জনগণের রাস্তার স্বার্থে মাপ-জোক চলাকালীন অবস্থায় উক্ত বিষয়ের আলোকে কোর্ট কর্তৃপক্ষের সাথে কথা বলায় উত্তেজিত হয়ে আমাকে তারা আক্রমণ করে মারাত্মকভাবে আহত করে।

এ ব্যাপারে স্থানীয়দের বক্তব্য সরকারি জায়গায় বিল্ডিং নির্মাণ দ্রুত বন্ধ করে অবৈধ দখল উচ্ছেদের ব্যাপারে প্রশাসনের ভূমিকা জরুরী। নতুবা এলাকায় বড় ধরনের ঝগড়া বিবাদ তৈরীর সম্ভাবনা রয়েছে।

উপরোক্ত বিষয়ে আইয়ুব আলির সাথে কথা বলার চেষ্টা করলেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026