1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
শ্রীমঙ্গলের বর্মচড়া চা বাগানে ১০০ টি লেপ বিতরণ করেন শেখ বোরহানউদ্দিন সোসাইটি  - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 25, 2026, 12:00 am
Title :
গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান

শ্রীমঙ্গলের বর্মচড়া চা বাগানে ১০০ টি লেপ বিতরণ করেন শেখ বোরহানউদ্দিন সোসাইটি 

আবদাল মিয়া, মৌলভীবাজার প্রতিনিধিল:
  • Update Time : Sunday, January 19, 2025,
  • 182 Time View
93

আবদাল মিয়া, মৌলভীবাজার প্রতিনিধিল:

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

মোলভীবাজার জেলার স্বেচ্ছাসেবী সংগঠন শেখ বোরহান উদ্দিন (রহঃ) ইসলামী সোসাইটি (বিআইএস) মৌলভীবাজার এর আন্তর্জাতিক শাখা বিআইএস ইন্টারন্যাশনালের পক্ষ থেকে শ্রীমঙ্গল উপজেলার ৭ নং রাজঘাট ইউনিয়ন-এর বর্মাছড়া চা-বাগান এলাকায় শনিবার (১৮জানুয়ারি) বিকালে লেপ বিতরণ করা হয়েছে।

বিতরণকারীদের পক্ষ থেকে জানা যায়, ১০০টি পরিবারের চা শ্রমিকদের মধ্যে একটি করে লেপ বিতরণ করা হয়েছে।

 

লেপ বিতরণের বিষয়ে এ কাজের প্রশংসা করে মিঠুন সাঁওতাল বললেন, প্রথমবারের মতো কেউ আমাদের শীতের লেপ দিল। খুব আনন্দ লাগছে। বয়স হয়েছে। তাই শীতও বেশি লাগে। কিন্তু লেপ কেনার সামর্থ্য নেই আমাদের। বাবুল মিয়া নামের একজন বলেন, মাঘের শীতের রাতে খুব কষ্ট হয়, এই লেপ আমাদের জন্য শীতের আর্শীর্বাদ হিসেবে কাজ করবে।

 

অপরদিকে চা বাগানের শ্রমিক প্রতাপ গড় বলেন, নতুন লেপ পেয়ে আমাদের খুব উপকার হবে। লেপ এর মানও খুব ভালো। আশপাশের অনেকে লেপ পেয়েছে। তবে এত ভালো লেপ কেউ দেয়নি। লেপ গুলো খুব ভালো।

সুবল নামের জনৈক ব্যক্তি বলেন, চা বাগানের শ্রমিকদের জীবন আলাদা। আর বর্মাছড়া চা-বাগান মেইন শহর থেকে একটু ভেতরে হওয়ায় কেউ সাধারণত আসতে চায় না। আপনারা এতদূর কষ্ট করে এসে শীতের লেপ দিয়েছেন। জীবনে প্রথমবার লেপ দেওয়ায় আপনাদের ধন্যবাদ।

লেপ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে লেপ বিতরণ করেন যথাক্রমে, সংগঠনের চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব, মহাসচিব মিজানুর রহমান রাসেল,চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এর কার্যালয় মৌলভীবাজার’র নাজির, যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের সদস্য সচিব শিমুল বোনার্জী,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শ্রীমঙ্গল, মৌলভীবাজার স্বাস্থ্য সহকারী দীনেন গোয়ালা, উপজেলা ভুমি অফিস স্টাফ বিক্রম বৈদ্য, যুগ্ন অর্থ সূচিব কামরান চৌধুরী, সমাজকর্মী আহবাব আল হামিদী,কার্যকরী পরিষদের সদস্য শেখ মেহেদী হাসান, নির্বাহী পরিচালক সাফওয়ান বক্স আসিফ,ফয়ছল আহমদ শাহী, মানবিক সহায়তা টিমের সহকারী টিম লিডার আশরাফুল ইসলাম তানভীর, মনির উদ্দিন, নাহিদ হাসান,জাবেদ আহমদ, আব্দুল আহাদ, রেদোয়ান আহমদ ছামী,হাম্মাদ সাদী প্রমুখ।

লেপ বিতরণকারী সংস্থার প্রতিষ্ঠাতা এম মুহিবুর রহমান মুহিব বলেন, বিআইএস ইন্টারন্যাশনাল চা বাগানের শ্রমিকদের মাঝে লেপ বিতরণ কার্যক্রম প্রশংসনীয় উদ্যোগ। সমাজের অনেকে অসহায় ও হতদরিদ্রদের সহায়তায় এগিয়ে এলেও চা শ্রমিকদের কথা অনেকেই ভুলে যান।এ সময় তিনি যাদের সহযোগিতায় এবং অক্লান্ত পরিশ্রমে এই প্রোগ্রামটি সফল হয়েছে প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট