1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| রবিবার| রাত ১১:১৫|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

শ্রীমঙ্গলের কালাপুরে দ্রুতগামী প্রাইভেট কারের ধাক্কায় এক নারী নিহত! 

মৌলভীবাজার জেলা প্রতিনিধি, মোঃ আবদাল মিয়া
  • Update Time : মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫,
  • 139 Time View
109

মৌলভীবাজার জেলা প্রতিনিধি, মোঃ আবদাল মিয়া মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কালাপুর ইউনিয়নের অন্তর্গত মেরিগোল্ড ফিলিং স্টেশন সংলগ্ন লামুয়া সড়কে দ্রুতগামী একটি সাদা রঙ্গের প্রাইভেট গাড়ির (ঢাকা মেট্রো-গ ১২-৬৭৮১) গাড়ির ধাক্কায় রাস্তা পারাপারের সময় চম্পা বেগম (৩৮) নামে এক নারী সিলেট এমএজি ওসমানী হাসপাতালে যাওয়ার সময় মৃত্যুবরণ করেছে।

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

নিহত চম্পা বেগম দুই কন্যা সন্তানের জননী। তার স্বামীর নাম জসীমউদ্দীন, বাসা মেরি গোল্ড ফিলিং স্টেশন সংলগ্ন লামুয়া, কালাপুর শ্রীমঙ্গল। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় সন্ধ্যা প্রায় সাড়ে আটটার দিকে চম্পা বেগম তার দুই মেয়েকে নিয়ে শ্রীমঙ্গল থেকে ফিরে বাড়ির সামনে সিএনজি থেকে নেমে গাড়ি ভাড়া দিয়ে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী প্রাইভেট কারটি রাস্তায় তাকে প্রথমে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে পরে আবার চাপা দিয়ে পালিয়ে যায়। তাৎক্ষণিক লোকজন নোয়াগাঁও এলাকায় সংবাদ দিলে সেখানে স্থানীয়রা বেরীকেট দিয়ে গাড়িটিকে আটক করে। সংবাদ পেয়ে পুলিশের একটি টিম এসে গাড়ি ও চালকসহ দুইজনকে শ্রীমঙ্গল থানায় নিয়ে যায়, বর্তমানে তারা শ্রীমঙ্গল থানায় পুলিশের হেফাজতে রয়েছে বলে জানা গেছে।

মৃত্যুর ঘটনাটি নিহত নারীর দেবর বদরুল ইসলাম ও নজরুল ইসলাম নিশ্চিত করেছেন। নিহতের মরদেহ এখনো সিলেটে রয়েছে। এ ব্যাপারে শ্রীমঙ্গল থানায় মামলার প্রস্তুতি চলছে অপরদিকে জানাজার সময় এখনো নিশ্চিত করা হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026