
মোঃ আরিফুজ্জামান আরিফ, স্টাফ রিপোর্টার(সাতক্ষীরা)
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শ্যামনগর উপজেলা জিয়া সাইবার ফোর্স-এর উদ্যোগে দোয়া মাহফিল ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।বুধবার বিকাল ৪টায় শ্যামনগর উপজেলা রিপোটার্স ক্লাব মিলনায়তনে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। পরে শ্যামনগর বাজারের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মাঝে তারেক রহমানের ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক, সাবেক মহসিন কলেজ ছাত্রদলের সভাপতি ও সাবেক উপজেলা কৃষকদলের সদস্য সচিব জিএম ইয়াসিন আরাফাত।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা সাইবার ফোর্স-এর ভারপ্রাপ্ত সদস্য সচিব মোঃ ইয়াসিন আরাফাত ডালিম, শ্যামনগর উপজেলা জিয়া সাইবার ফোর্স-এর যুগ্ম-আহবায়ক আবু হাসান বাবু, সাবেক ছাত্রনেতা মোঃ আশিকুজ্জামান, সাবেক জেলা ছাত্রদল নেতা রাসিকুল ইসলাম, গোবিন্দপুর স্কুল অ্যান্ড কলেজ ছাত্রদলের সভাপতি মিয়ারাজ হোসেন ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জিয়া সাইবার ফোর্সের নেতৃবৃন্দ।সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শ্যামনগর উপজেলা সাইবার ফোর্স-এর যুগ্ম-আহবায়ক জিএম সুমন হোসেন।আয়োজকরা জানান, ৩১ দফা বাস্তবায়ন ও গণমানুষের মাঝে বার্তা পৌঁছে দিতে ভবিষ্যতেও এমন কর্মসূচি অব্যাহত থাকবে।