1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
শ্যামনগরে সোয়ালিয়া খাল পুনঃখনন কার্যক্রমের শুভ উদ্বোধন। - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 21, 2026, 12:03 am
Title :
গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান

শ্যামনগরে সোয়ালিয়া খাল পুনঃখনন কার্যক্রমের শুভ উদ্বোধন।

হাবিবুল্লাহ বাহার, স্টাফ রিপোর্টার 
  • Update Time : Tuesday, March 18, 2025,
  • 123 Time View
97

হাবিবুল্লাহ বাহার, স্টাফ রিপোর্টার 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

সাতক্ষীরার শ্যামনগরে সু্ইডিশ দূতাবাস এর অর্থায়নে সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস) কর্তৃক বাস্তবায়নাধীন, বায়োডাইভার্সিটি ফর রেসিলিয়েন্ট লাইভলিহুডস (বিফোরআরএল) প্রকল্পের মাধ্যমে উপজেলায় আটুলিয়া ইউনিয়নে সোয়ালিয়া খাল পুনঃখনন এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৮ই মার্চ) দুপুর ১টায় পবিত্র কুরআন তেলওয়াত ও গীতা পাঠের পরে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সিএনআরএস এর ফিল্ড ম্যানেজার স্বরন কুমার চৌহান।

সহকারী শিক্ষক এম. মঈনুল ইসলামের সঞ্চালনায় ও ১০ নং আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবু সালেহ বাবুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনামুলক বক্তব্য প্রদান করেন এনজিও সমন্বয় পরিষদের সভাপতি ও সিডিও এর নির্বাহী পরিচালক গাজী আল ইমরান। এছাড়াও বক্তব্য প্রদান করেন স্থানীয় ইউপি সদসবৃন্দসহ সংশ্লিষ্ট এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন বলেন,উপকূলীয় লবণাক্ত এলাকায় এধরনের কার্যক্রম বাস্তবায়নের জন্য সিএনআরএস ও স্ইুডিশ দূতাবাস এর প্রশংসা করেন। এছাড়া লিজ দেওয়া খালগুলো খুব দ্রুত অবমুক্ত করা হবে বল আশ্বাস প্রদান করেন তিনি। জনস্বার্থে সংশ্লিষ্ট আরও ২ টি খাল পুনঃখননের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের জন্য অনুরোধ করেন।

পাশাপাশি এধরনের কার্যক্রমে তাদের সহযোগীতা অব্যাহত থাকবে বলে আশ্বাস প্রদান করেন।

শুভেচ্ছা বক্তব্যে স্বরন কুমার চৌহান বলেন,উপকূলীয় অঞ্চলে খাল পুন:খনন এর মাধ্যমে বৃষ্টির পানি সংরক্ষণ, এলাকার জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ, এক ফসলি জমি থেকে দুই বা ততোধিক ফসলে রুপান্তর, ফসলের উৎপাদন বৃদ্ধি, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, জলাবদ্ধতা সমস্যা নিরসনের পাশাপাশি এলাকার মানুষের বিশেষ করে কৃষক ও মৎসজীবিদের জীবিকায়নে ইতিবাচক পরিবর্তন হবে। সিএনআরএস এর বিভিন্ন প্রকল্পের আওতায় শ্যামনগর উপজেলার খাল খননে উপযোগী অন্যান্য ইউনিয়নগুলোতেও খাল পুনঃখনন কার্যক্রম সম্প্রসারন হবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট