1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| বিকাল ৪:৪৫|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

শ্যামনগরে ভারতীয় পন্য সহ ৩নারী আটক। 

হাবিবুল্লাহ বাহার স্টাফ রিপোর্টার 
  • Update Time : শনিবার, মার্চ ১৫, ২০২৫,
  • 149 Time View
135

হাবিবুল্লাহ বাহার স্টাফ রিপোর্টার 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় পণ্যসহ তিনজন অবৈধ অনুপ্রবেশকারী নারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শনিবার (১৫ মার্চ ২০২৫) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এক বিবৃতিতে এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার(১৪ মার্চ ২০২৫) বিকেল ৫টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের অধীনস্থ বিসিজি স্টেশন কৈখালী ও শ্যামনগর থানা পুলিশের যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে শৈলখালী এলাকায় কচুখালী-হুগলডাঙ্গা সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশের সময় সন্দেহভাজন তিন নারীকে আটক করা হয়।

আটক নারীরা হলেন—মোছাঃ শাহনেওয়াজ বেগম (৩৯), যিনি ভারতের গুজরাটে বসবাস করতেন বলে স্বীকার করেছেন, এবং মোছাঃ রোজিনা খান (২৬) ও মোছাঃ জুলি (২৮), যারা ভারতের বেঙ্গালুরুতে বসবাস করতেন বলে জানিয়েছেন। তারা বাংলাদেশি নাগরিক হলেও দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভারতে বসবাস করে আসছিলেন। তবে, তাদের কাছে কোনো বৈধ পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র পাওয়া যায়নি।

নারী পুলিশের সহায়তায় আটককৃতদের সঙ্গে থাকা সাতটি ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় কাপড় ও কসমেটিক্স জব্দ করা হয়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা।

বাংলাদেশ কোস্ট গার্ড অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026