1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| সকাল ১০:৪০|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

শেরপুরে স্কুলপড়ুয়া কিশোরীকে গণধর্ষণের অভিযোগ

মাহফুজুর রহমান সাইমন। 
  • Update Time : রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫,
  • 124 Time View
103

মাহফুজুর রহমান সাইমন। 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

শেরপুরের নকলায় পঞ্চম শ্রেণিপড়ুয়া ১৩ বছর বয়সী এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। ওই ঘটনায় ২২ ফেব্রুয়ারি শনিবার রাতে কিশোরীর মা বাদী হয়ে আশিক মিয়া (২০) নামে এক যুবকসহ ৩/৪ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্ত আশিক উপজেলার টালকী ইউনিয়নের শালুয়া গ্রামের আবু সাইদের ছেলে। আর ওই কিশোরী স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে লেখাপড়া করে। তার বাবা একজন দিনমজুর। এর আগে, শুক্রবার সন্ধ্যায় উপজেলার পাঠাকাটা ইউনিয়নের পাঠাকাটা গ্রামে ওই ধর্ষণের ঘটনা ঘটে।

পুলিশ ও কিশোরীর পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় পাশের বাড়িতে বেড়ানোর কথা বলে বাড়ি থেকে বের হয় ওই কিশোরী। বাড়ি ফিরতে দেরী হওয়ায় পরিবারের লোকজন কিশোরীকে খুঁজতে বের হয়। পরে বাড়ির পাশে ভুট্টা খেতে অচেতন অবস্থায় পাওয়া যায় ওই কিশোরীকে। ওইসময় মামলার আসামি বখাটে যুবক আশিকসহ আরও ৩/৪ জন পালিয়ে যায়।

পরে কিশোরীকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় প্রথমে তাকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রাতেই উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে ওই কিশোরী ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পরিবারের অভিযোগ, সন্ধ্যায় পাশের বাড়িতে বেড়াতে যাওয়ার পথে বখাটে যুবকেরা কিশোরীকে তুলে নিয়ে পাশের ভুট্টাখেতে গণধর্ষণ করেছে।

এ ব্যাপারে নকলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কাশেম জানান, ওই ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে নকলা থানায় একটি মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেফতার এবং কিশোরী ও তার পরিবারকে প্রয়োজনীয় আইনী সহায়তা দিতে কাজ করছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026