1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ১০:৪৫|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

শেরপুরে সাংবাদিকদের ওপর হা*মলার ঘটনায় গ্রেপ্তা*র ২

Reporter Name
  • Update Time : বুধবার, মে ২৮, ২০২৫,
  • 119 Time View
109

শেরপুরে সাংবাদিকদের ওপর হা*মলার ঘটনায় গ্রেপ্তা*র ২

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

মাহফুজুর রহমান সাইমন শেরপুর

শেরপুরে পরিবেশ, বন ও জলবায়ু এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের গাড়িবহরের সঙ্গে থাকা সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৮ মে) দুপুরে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার (২৭ মে) গভীররাতে নালিতাবাড়ি পৃথক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন- উপজেলার নয়াবিল ইউনিয়নের দাওধারা গ্রামের আব্দুল মালেকের ছেলে ইসমাইল হোসেন (৪৪) ও কাটাবাড়ি গ্রামের বিল্লাল হোসেনের ছেলে হাসেম আলী (৩৫)।

পুলিশ জানায়, উপজেলার পাহাড়ি এলাকার পর্যটনকেন্দ্র গড়ে তোলার সম্ভাব্যতা যাচাই করতে গত সোমবার বন ও পরিবেশ মন্ত্রণালয়ের উপদেষ্টা রিজওয়ানা হাসান পরিদর্শনে আসেন। পরিদর্শন শেষে ফেরার সময় কিছু মানুষ বহরের সঙ্গে থাকা সাংবাদিকদের ওপর হামলা চালালে ছয়জন আহত হন। এ নিয়ে এখন টিভি ও বাসসের শেরপুর জেলা প্রতিনিধি জাহিদুল খান সৌরভ বাদী হয়ে মঙ্গলবার রাতে অভিযোগ দায়ের করেন। এতে উপজেলার নয়াবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমানকে প্রধান আসামি করে ১৪ জনের নাম উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় মঙ্গলবার বিকেলে সাংবাদিকদের ওপর হামলার ঘটনাস্থল উপজেলার সীমান্তবর্তী দাওধারা গারো পাহাড় পর্যটন এলাকা পরিদর্শন করেছেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আবুবক্কর সিদ্দিক। তিনি এলাকাবাসীর সঙ্গে কথা বলে খোঁজখবর নেন। এ সময় উপস্থিত ছিলেন তার সঙ্গে শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম ও নালিতাবাড়ি থানার ওসি মো. সোহেল রানা উপস্থিত ছিলেন।

নালিতাবাড়ি থানার ওসি মো. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার দুজনকে বুধবার দুপুরে শেরপুর আদালতে পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাকে নির্দেশনা দিয়েছেন। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, সোমবার (২৭ মে) নালিতাবাড়ির দাওধারা এলাকায় বন ও পরিবেশ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানের গাড়ি বহরের পেছনে থাকা সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলা চালালে এখন টিভির সাংবাদিক সৌরভ, ইন্ডিপেন্ডেন্ট টিভির সাংবাদিক মেরাজ উদ্দিন, সময় টিভির চিত্র সাংবাদিক বাবু চক্রবর্তী, বাংলা টিভির সাংবাদিক নাঈম ইসলামসহ ছয় সাংবাদিক আহত হন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026