1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
শেরপুরে বাজিতখিলা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিজিএফের চাল বিতরণে অনিয়ম  - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 22, 2026, 12:15 pm
Title :
গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান

শেরপুরে বাজিতখিলা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিজিএফের চাল বিতরণে অনিয়ম 

মাহফুজুর রহমান সাইমন  
  • Update Time : Thursday, March 20, 2025,
  • 115 Time View
89

মাহফুজুর রহমান সাইমন  

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

শেরপুরে বাজিতখিলা ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাসান খুররম এর বিরুদ্ধে বিজিএফের চাল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ ও বিভিন্ন অনিয়মের তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়ার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুরে শেরপুর জেলা প্রশাসক কার্যালয় চত্বরে ঘন্টাব্যাপী এ বিক্ষোভ শেষে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে স্মারক লিপি প্রদান করা হয়।

জানা যায়, বাজিতখিলা ইউনিয়ন পরিষদে অসহায় ও হতদরিদ্রদের মাঝে বরাদ্দকৃত ঈদুল ফিতরের উপহার (ভিজিএফ) চাল বিতরণের জন্য মাথাপিছু ১০ কেজি করে ৩হাজার ৭শত ৩০টি কার্ড বরাদ্দ দেয়া হয়। কিন্তু সঠিক ভাবে তালিকা তৈরি না করে নিয়মবহির্ভূত ভাবে নিজস্ব লোক ও আত্মীয় স্বজনদের মাঝে চালের কার্ড বিতরণ করে। শুধু তাই নয় ইউনিয়ন পরিষদে দায়িত্বে থাকা ট্যাগ অফিসারকে কোন কিছু না বলেই চাল উত্তোলন করে ভোরবেলায় ইউনিয়ন পরিষদে তা রাখা হয়। পরবর্তী সেটি বিতরণেও ট্যাগ অফিসারকে অবগত করা হয়নি। এছাড়াও বরাদ্দের পরিমান বিজিএফের চাল ইউনিয়ন পরিষদে নিয়ে আসা নিয়েও প্রশ্ন রয়েছে জনমনে। চাল উত্তোলনের সিন্ডিকেট সদস্য আব্দুল জলিলকে দিয়ে স্লিপের চাল উত্তোলন করে কালোবাজারে বিক্রিরও অভিযোগ রয়েছে।

মানববন্ধনে বক্তারা বিগত সময়ে অর্থ আত্মসাৎ সহ নানা দুর্নীতি অপকর্মের বিষয় তুলে ধরে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়ার জোড় দাবি জানান। পরে শেরপুর জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে এক লিখিত অভিযোগ দাখিল করেন এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট