1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| সকাল ১১:৫৩|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

শেরপুরে পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা

Reporter Name
  • Update Time : সোমবার, মে ২৬, ২০২৫,
  • 167 Time View
169

শেরপুরে পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

মাহফুজুর রহমান সাইমন শেরপুর প্রতিনিধি :

হাতিতো আপনার, আমার ভাষা বুঝবেনা। হাতি বসবাসের কতটুকু জায়গা উপযুক্ত হলে,হাতি সেই জায়গা থেকে বের হয়ে আসবেনা-এটাই হচ্ছে যুগোপযোগী কথা।এটাই হচ্ছে বৈজ্ঞানিক কথা।এখানে আবিস্কারের কোন প্রয়োজন নেই” সোমবার (২৬ মে) দুপুরে বির্তকিত শেরপুরের নালিতাবাড়ী উপজেলার “দাওধারা গারো পাহাড় পর্যটন কেন্দ্র” পরিদর্শনকালে হাতি-মানুষের দ্বন্ধ নিরসনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্ন্তবর্তী সরকারের পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এসব কথা বলেন।পরে মধুটিলা ইকোপার্কে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে
হাতির পায়ে পৃষ্ট হয়ে মৃত্যুবরণকারী দুটি পরিবারকে ৩ লাখ করে ৬ লাখ টাকার অনুদানের চেক প্রদান করেন। এসময় প্রধান বন সংরক্ষক মো. আমির হোসেন চৌধুরী,কেন্দ্রীয় বন সংরক্ষক এএসএম জহির উদ্দিন আকন,বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষক মো.ছানাউল্যা পাটওয়ারী,বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নুরুল করিম, বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগীয় বন কর্মকর্তা মো.শাহীন কবির,পুলিশ সুপার মো.আমিনুল ইসলাম,বন্যপ্রাণী বিশেষজ্ঞ ড.মোহাম্মদ আলী রেজা খান, সহকারি বন সংরক্ষক মো. সাদেকুল ইসলাম খান, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি সহ বিভিন্ন রেঞ্জের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।জানা গেছে,নালিতাবাড়ী উপজেলার “দাওধারা গারো পাহাড় পর্যটন কেন্দ্রটি স্থাপনের উদ্যোগ নেয়ার পর থেকে বনবিভাগ ও জেলা প্রশাসনের মধ্য বিরোধ চলে আসছে। বন বিভাগ বলছে, সেখানকার জমিটুকু ডিসি খাঁস হলেও জায়গাটি পাহাড়ের এরিয়া ও হাতির আশ্রয়স্থল। ওখানে পর্যটন কেন্দ্র স্থাপন করা হলে বন্যহাতির আশ্রয়স্থল হারিয়ে লোকালয়ে চলে আসবে। এতে মানুষ ও ফসলের ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে। এই বিরোধপূর্ণ বিষয়টি সরেজমিনে দেখার জন্যেই অর্ন্তবর্তী সরকারের পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ঘটনাস্থলে আসেন। তবে এলাকাবাসী ও জেলা প্রশাসন সেখানে পর্যটন কেন্দ্র স্থাপনের পক্ষে অবস্থান নিতে দেখা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026