1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
শেরপুরে ডুবারচর পিসফুল সোসাইটির ৪র্থ সিরাত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 24, 2026, 1:48 am
Title :
গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান

শেরপুরে ডুবারচর পিসফুল সোসাইটির ৪র্থ সিরাত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

এ বি এম রব্বানী বাপ্পি  স্টাফ রিপোর্টার
  • Update Time : Saturday, March 22, 2025,
  • 130 Time View
95

২২ শে মার্চ শনিবার শেরপুর সদর উপজেলার ডুবারচর পিসফুল সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত হলো ৪র্থ সিরাত প্রতিযোগিতা ২০২৫। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে প্রতিযোগিতার মৌখিক পরীক্ষা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়।

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পীরে কামেল আলহাজ্ব হযরত মাওলানা আজিজুর রহমান (বড় হুজুর)। প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন দেশের খ্যাতনামা আলেমগণ—হযরত মাওলানা মুফতি আল আমীন সাদী, হযরত মাওলানা মুফতি আবুল কালাম ও হযরত মাওলানা মুফতি আবুল বাশার।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুফতি খালেছুর রহমান, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি মুহাম্মদ ফজলুল হক জামালী ও ইঞ্জিনিয়ার শেখ মনিরুজ্জামান মনির , প্রিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি শফিকুল ইসলাম জিহাদী । এছাড়া, প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা রইস উদ্দিন। পুরো অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব পালন করেন মুফতি হামিদুল্লাহ (রাজু)।

শেরপুর জেলার বিভিন্ন স্কুলের ছাত্ররা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা কুরআন, হাদিস, নবিজীর (সা.)-এর জীবনী এবং ইসলামের মৌলিক শিক্ষার উপর প্রতিযোগিতা করেন। প্রতিযোগীদের মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থিত অতিথিদের মুগ্ধ করে।

অনুষ্ঠানের শেষ পর্বে রমজানের পবিত্রতা, ইসলামিক শিক্ষার গুরুত্ব ও নৈতিক মূল্যবোধ গঠনের বিষয়ে বিশেষ বয়ান করা হয়। পরে একসঙ্গে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে ধর্মীয় ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়।

আয়োজকরা জানান, ইসলামিক জ্ঞানচর্চা ও নৈতিক শিক্ষার বিকাশে এই সিরাত প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

 

এ বি এম রব্বানী বাপ্পি 

স্টাফ রিপোর্টার

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট