1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| সকাল ১০:৪৮|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

শেরপুরের নকলা উপজেলায় অবৈদ ইটভাটায় উচ্ছেদ অভিযান

মাহফুজুর রহমান সাইমন
  • Update Time : রবিবার, মার্চ ১৬, ২০২৫,
  • 153 Time View
119

মাহফুজুর রহমান সাইমন

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

শেরপুরের নকলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ইটভাটার চিমনি গুড়িয়ে দিয়েছে প্রশাসন। মহামান্য হাইকোর্টের ১৩৭০৫/২০২২ নং রিট পিটিশনের আদেশ অনুযায়ী শেরপুর জেলার নকলা উপজেলায় ২টি অবৈধ ইটভাটায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তর।

রবিবার (১৬ মার্চ) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নকলা উপজেলার গৌরদ্বারের ছাতুগাও এলাকায় মেসার্স সেভেন স্টার ব্রিকস এবং রুনীগাও এলাকায় মেসার্স চমক ব্রিকসে অভিযান চালিয়ে অবৈধ ইটভাটার চিমনি গুড়িয়ে দেয় এবং ইটভাটার কিলন ভেঙে দেওয়া সহ কাচা ইট বিনষ্ট করে সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ তাকী তাজওয়ার ।

এসময় উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: নুর কুতুবে আলম সিদ্দিক, পরিদর্শক সুশীল কুমার দাস সহ কর্মচারীবৃন্দ।

অভিযান পরিচালনায় সেনাবাহিনীর সদস্যবৃন্দ, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এর প্রতিনিধি এবং শেরপুর পুলিশ লাইন্স ও সদর থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

মহামান্য হাইকোর্টের আদেশে পরিবেশ দূষণ রোধে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে ভাটাগুলো উচ্ছেদ করা হচ্ছে এবং জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026