1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার জেলা মডেল মসজিদ উদ্বোধন:-  উদ্বোধক ড. আ ফ ম খলিদ হোসেন, ধর্ম উপদেষ্টা - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 21, 2026, 6:36 am
Title :
গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান

শুক্রবার জেলা মডেল মসজিদ উদ্বোধন:-  উদ্বোধক ড. আ ফ ম খলিদ হোসেন, ধর্ম উপদেষ্টা

মো: কামরুল হাসান,কক্সবাজার
  • Update Time : Wednesday, March 19, 2025,
  • 130 Time View
80

মো: কামরুল হাসান,কক্সবাজার

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

অনেক জল্পনা কল্পনা ও কয়েক দফা তারিখ পেছানোর পর অবশেষে উদ্বোধন হচ্ছে কক্সবাজার জেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের। এর আগে ধর্ম উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা দুই দফা উদ্বোধন করার কথা থাকলেও নানা কারণে উদ্বোধন করা যায়নি।

তবে সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন আগামী বৃহস্পতিবার ২ দিনের সফরে কক্সবাজার আসছেন বলে নিশ্চিত করে ধর্ম মন্ত্রণালয় থেকে প্রেরিত উপদেষ্টার ভ্রমন সূচীর মারফত জানা যায় । আগামী বৃহস্পতিবার ধর্ম উপদেষ্টা কক্সবাজার সফর করবেন এবং শুক্রবার বেলা ১২ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কক্সবাজার জেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করবেন তিনি। ধর্ম উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমেদ প্রেরিত সফরসূচীতে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ৪ তলা বিশিষ্ট দৃষ্টিনন্দন ও আধুনিক সুবিধা সংবলিত এই মসজিদ নির্মানে ব্যয় হয়েছে প্রায় ২০ কোটি টাকা। মসজিদটিতে একসঙ্গে ১২শ মুসল্লী নামাজ আদায় করতে পারবে। জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ১৩ ধরনের বিশেষ সুবিধা রয়েছে। এগুলো হচ্ছে— নারী ও পুরুষদের পৃথক ওজু ও নামাজ আদায়ের সুবিধা, প্রতিবন্ধী মুসল্লিদের টয়লেটসহ নামাজের পৃথক ব্যবস্থা, ইসলামিক বই বিক্রয় কেন্দ্র, ইসলামিক লাইব্রেরি, অটিজম কর্নার, ইমাম ট্রেনিং সেন্টার, ইসলামিক গবেষণা ও দ্বিনি দাওয়া কার্যক্রম, পবিত্র কোরআন হেফজখানা, শিশু ও গণশিক্ষায় ব্যবস্থা, দেশি-বিদেশি পর্যটকদের আবাসন ও অতিথিশালা, মরদেহ গোসল ও কফিন বহনের ব্যবস্থা, হজ যাত্রীদের নিবন্ধনসহ প্রশিক্ষণ, ইমামের প্রশিক্ষণ, ইমাম-মুয়াজ্জিনের আবাসনসহ সাংস্কৃতিক কেন্দ্রের কর্মকর্তা ও কর্মচারীদের অফিসের ব্যবস্থা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট