1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| রবিবার| বিকাল ৪:০২|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

শিশুদের অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধ ও শিশু মৃত্যু ঝুঁকি কমানোর লক্ষ্যে দেশব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (১৫ মার্চ-২০২৫) উপলক্ষে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় উপলক্ষে ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মো: মাকিদ হায়দার বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
  • Update Time : শুক্রবার, মার্চ ১৪, ২০২৫,
  • 130 Time View
95

মো: মাকিদ হায়দার বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা ১১টায় বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা লুৎফর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন, উপজেলা পঃ পঃ কর্মকর্তা তাহিরুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা রুনা লায়লা, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তাহেরা সুলতানা প্রমুখ।

এছাড়াও এডভোকেসি সভায় উপস্থিত ছিলেন বিরামপুর থানার প্রতিনিধি এস.আই দুলু মিয়া, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আরিফুল ইসলাম, NGO প্রতিনিধিগণ, উপজেলা স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ। সভায় মূল বিষয় উপস্থাপন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার তাহাজুল ইসলাম।

আগামী শনিবার (১৫ মার্চ) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ১৬৮টি অস্থায়ী কেন্দ্র এবং ১টি স্থায়ী কেন্দ্রে এ কর্মসূচি চলবে। ক্যাম্পেইন উপলক্ষে উপজেলার একটি পৌরসভা ও সাতটি ইউনিয়নে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে একটি করে নীল রংয়ের ভিটামিন-এ প্লাস ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে একটি করে লাল রংয়ের ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। উপজেলার ৭টি ইউনিয়নে ১ হাজার ৪৪০ জন শিশুকে একটি করে নীল রংয়ের ভিটামিন-এ প্লাস ক্যাপসুল এবং ১১ হাজার ৬৭০ জন শিশুকে একটি করে লাল রংয়ের ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এছাড়াও পৌরসভায় ৬ থেকে ১১ মাস বয়সী ৪০০ শিশুকে একটি করে নীল রংয়ের ভিটামিন-এ প্লাস ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪ হাজার শিশুকে একটি করে লাল রংয়ের ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

উপজেলার ৭টি ইউনিয়নের ২১টি ওয়ার্ডের ১৬৮টি কেন্দ্র এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ মোট ১৬৯টি কেন্দ্রে একযোগে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন চলবে। প্রতিটি কেন্দ্রে ২ জন করে মোট ৩৩৮ জন স্বেচ্ছাসেবী ও প্রতি পুরাতন ওয়ার্ডে একজন করে মোট ২১ জন প্রথম সারির সুপারভাইজার থাকবে।

আলোচনা সভা শেষে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা লুৎফর রহমান বলেন, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অন্যান্য ক্যাম্পেইনগুলোর মধ্যে পুরাতন একটি ক্যাম্পেইন। যা অনেক দিন ধরে চলে আসতেছে। এ ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে আজকের এই অবহিতকরণ ও আলোচনা সভা। ‌সংশ্লিষ্ট সকলকে উপজেলার ১৭ হাজার ৫১০ জন শিশুকে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় আনার আহ্বান জানান। এর পাশাপাশি বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করে অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026