1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ভ্যানচালক গ্রেফতার - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 22, 2026, 11:13 am
Title :
গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ভ্যানচালক গ্রেফতার

সজিব শিকদার জেলা প্রতিনিধি (বাগেরহাট) 
  • Update Time : Thursday, March 20, 2025,
  • 108 Time View
70

সজিব শিকদার জেলা প্রতিনিধি (বাগেরহাট) 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগার চাকুলী এলাকায় টাকার লোভ দেখিয়ে ডেকে নিয়ে ১১ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক ভ্যানচালককে গ্রেফতার করেছে পুলিশ।

অভিযুক্তকে বুধবার (১৯ মার্চ) দুপুরে বাগেরহাট বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মীর এ বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার মো. শওকত শেখ (৫০) উপজেলার বেতাগা ইউনিয়নের চাকুলী গ্রামের ইনছান উদ্দিন শেখের ছেলে। তিনি পেশায় একজন ভ্যানচালক।মামলার তদন্তকারী কর্মকর্তা ও থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আলিম শেখ জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ওই শিশুকে একা পেয়ে টাকার লোভ দেখিয়ে বাড়ির পাশে একটি ফাঁকা জায়গায় ডেকে নিয়ে যান ভ্যানচালক শওকত শেখ। সেখানে নিয়ে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন তিনি। এ সময় শিশুটি চিৎকার দিলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। লোকজনের উপস্থিতি টের পেয়ে শিশুটিকে ফেলে রেখে দৌড়ে পালিয়ে যায় অভিযুক্ত শওকত শেখ।

এ ঘটনায় রাতেই শিশুটির মা বাদী হয়ে ফকিরহাট মডেল থানায় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেন। এরপর রাতেই শওকত শেখকে পুলিশ গ্রেফতার করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট