1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শনিবার| সকাল ১১:০৫|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

শিবির কর্মী হত্যা মামলায় কালীগঞ্জের সাবেক মেয়র বিজু গ্রেপ্তার

জুবায়ের রহমান, ঝিনাইদহ জেলা প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, মার্চ ১১, ২০২৫,
  • 181 Time View
157

জুবায়ের রহমান, ঝিনাইদহ জেলা প্রতিনিধি

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

শিবির কর্মী শামীম হত্যা মামলায় ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বিজুকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১০ মার্চ) বিকালে কালীগঞ্জ শহরের আড়পাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মোস্তাফিজুর রহমান বিজু শহরের আড়পাড়া এলাকার মৃত মফিজ উদ্দিন বিশ্বাসের ছেলে। খবর নিশ্চিত করে কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার জানান, শিবির কর্মী হত্যা মামলায় মোস্তাফিজুর রহমান বিজুকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

মোস্তাফিজুর রহমান বিজু ঝিনাইদহ শহরে জেলা বিএনপির কার্যালয় অগ্নিসংযোগ ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও শিবিরকর্মী হত্যাকাণ্ডসহ পৃথক তিন মামলার এজাহারভুক্ত আসামি। ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক ছিলেন।

স্থানীয়রা জানায়, মোস্তাফিজুর রহমান বিজু এক সময় ভবঘুরে হিসেবে বাসের সময় নিয়ন্ত্রক ছিলেন। কোন রকম কায়ক্লেশে জীবন যাপন করতেন। আ’লীগ ক্ষমতায় আসার পর বিজুর জীবন ধারা হঠাৎ পাল্টে যায়। সবাইকে তাক লাগিয়ে এমপি আব্দুল মান্নানের প্রভাব বিস্তার করে কালীগঞ্জ পৌরসভার মেয়র নির্বাচিত হন। তারপর থেকে বিজুর আর পেছনে পিরে তাকাতে হয়নি। একের পর এক সোনার হরিণ ধরা দিতে থাকে। সহায় সম্পদে ভরপুর হয়ে যায়। লাখপতি থেকে কোটিপতি বনে যান বিজু। এখন একটি পাম্পসহ তার নামে বেনামে কোটি কোটি টাকার সম্পদ রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026