1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| রাত ১:২৫|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

শিবগঞ্জ সরকারি মোজাফ্ফর হোসেন মহাবিদ্যালয়ের বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ২৫ মার্চ গণহত্যা দিবস ২০২৫ উদযাপিত।

মোঃ জান্নাতুল নাঈম বগুড়া শিবগঞ্জ প্রতিনিধিঃ
  • Update Time : মঙ্গলবার, মার্চ ২৫, ২০২৫,
  • 116 Time View
87

মোঃ জান্নাতুল নাঈম বগুড়া শিবগঞ্জ প্রতিনিধিঃ

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

বগুড়া জেলার শিবগঞ্জ সরকারি মোজাফ্ফর হোসেন মহাবিদ্যালয়ের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ২৫ মার্চ গণহত্যা দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। সকালে জাতীয় পতাকা অর্ধ-নির্মিতকরণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করেন মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম। বেলা ১১.০০ টায় মহাবিদ্যালয় হল রুমে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সম্মুখসারির বীর মুক্তিযোদ্ধার অংশগ্রহণে ২৫ মার্চ গনহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ২৫ মার্চ গণহত্যা ও মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন ৬নং সেক্টরের বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ জিল্লুর রহমান। ভূগোল ও পরিবেশ বিভাগের প্রভাষক মোঃ জামিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, প্রাক্তন সহকারী অধ্যাপক নজরুল ইসলাম, প্রভাষক শাহরাজ পারভীন, মইনুল ইসলাম, আনিছার রহমান, শাহিনুর রহমান, আহসান হাবীব, ওয়াজেদ আলী, সোহেল রানা, এমদাদুল হক। পরে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026