1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
শিবগঞ্জে জমি বিরোধে প্রতিপক্ষের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 9, 2026, 12:44 pm
Title :
গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান

শিবগঞ্জে জমি বিরোধে প্রতিপক্ষের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
  • Update Time : Tuesday, December 24, 2024,
  • 203 Time View
57

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জমি বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহতের ঘটনায় থানায় অভিযোগ করায় হুমকির শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ নিয়ে প্রতিকার চেয়ে মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।

লিখিত বক্তব্যে বাইরুল ইসলাম বলেন, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে গত ১৯ ডিসেম্বর সকালে পূর্বপরিকল্পিত ভাবে প্রতিপক্ষ আকবর আলী, মিজানুর রহমান, কামরুজ্জামান ও আব্দুস সালামসহ ১০-১২ জন দেশীয় ধারালো অস্ত্র-সস্ত্র নিয়ে আমাদের বাড়ির সামনে এসে আমাদের ওপর হামলা করেন। এ সময় আমার চাচাতো ভাই মনিরুল ইসলাম আমাদের উদ্ধার করতে আসলে তাকেও পিটিয়ে আহত করে। পরে আমরা চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হই।

এ ঘটনায় আমার চাচাতো ভাই মনিরুল ইসলাম বাদি হয়ে শিবগঞ্জ থানায় অভিযোগ দিলেও পুলিশ কোন পদক্ষেপ গ্রহণ করেনি বরং প্রতিপক্ষে দেয়া একটি অভিযোগের প্রেক্ষিতে আমাদের হয়রানি করছে। এ সময় পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক পিয়ারুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, সোমবার সন্ধ্যায় এজাহারের কপি হাতে পেয়েছি। শিগগির তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট