1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
শাহজাদপুরে ৭জন সাংবাদিকের উপরে হামলা, ১জন হাসপাতালে ভর্তি - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 21, 2026, 1:59 pm
Title :
গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান

শাহজাদপুরে ৭জন সাংবাদিকের উপরে হামলা, ১জন হাসপাতালে ভর্তি

Reporter Name
  • Update Time : Wednesday, March 19, 2025,
  • 107 Time View
75

সিরাজগঞ্জের শাহজাদপুরে রাস্তা দিয়ে যাওয়ার সময় ৭জন সাংবাদিকের উপরে হামলা ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটেছে। পরে তারেক রহমান নামের ১জন সাংবাদিককে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

এই ঘটনায় আরো আহত হয়েছেন, শাহজাদপুর সাংবাদিক ফোরামের সভাপতি সাংবাদিক রাজিব আহমেদ রাসেল, দপ্তর সম্পাদক সেলিম তালুকদার, সহ সাংগঠনিক সম্পাদক শাহান আলী, মোঃ সাহেব আলী, হিরু খন্দকার ও জাহাঙ্গীর হোসেন।

আজ বুধবার (১৯শে মার্চ) দুপুরে শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের নরিনা মধ্যপাড়ায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে শাহজাদপুর থানার উপ-পরিদর্শক ও বিট অফিসার রফিকের নেতৃত্বে পুলিশের একটি দল উপস্থিত হয়ে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করে। পরে ঘটনাস্থলে উপস্থিত হয় থানার সেকেন্ড অফিসার মোঃ ইমরান হোসেন।

এই বিষয়ে শাহজাদপুর সাংবাদিক ফোরামের সভাপতি রাজিব আহমেদ রাসেল বলেন, পেশাগত কাজ শেষ করে নরিনা ঘাটের খেয়া পাড় হয়ে আমরা শাহজাদপুর পৌর সদরের দিকে যাচ্ছিলাম। পথিমধ্যে নরিনা মধ্য পাড়ায় যানবাহনের জটলা দেখতে পেয়ে সামনে গিয়ে দেখতে পাই যে রাস্তার উপরে মাটি ফেলে রাস্তা সম্পূর্ণ অবরুদ্ধ করে রাখা হয়েছে।

এই বিষয়ে প্রতিবাদ জানালে বালুর পাশে দাঁড়ানো ইমরান (২০) ও জামিল (২২) নামের ২ জন আমাদের গালমন্দ করে। এসময় আমরা নিজেদের পরিচয় দিলেও তারা আরো উত্তেজিত হয়ে পরে। পরে উভয় পক্ষ মাঝে তর্কে জড়িয়ে পড়ি।

এসময় রবি, ইমরান, জামিল, খায়রুল সহ বেশ কয়েকজন ব্যক্তি লাঠিসোটা নিয়ে আতর্কিত আমাদের উপরে হামলা চালায়। পরে আমাদের মোটরসাইকেল ভাঙচুর করে।

এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম আলী বলেন, হামলার খবর পেয়ে পুলিশের একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট