1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| দুপুর ১২:১০|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

শাহজাদপুরে বিয়ের দাবিতে ৩ দিন ধরে অনশনে কলেজছাত্রী।

মোঃ জুবায়ের হাসান, শাহজাদপুর উপজেলা প্রতিনিধি। 
  • Update Time : বুধবার, জুলাই ২, ২০২৫,
  • 113 Time View
112

মোঃ জুবায়ের হাসান, শাহজাদপুর উপজেলা প্রতিনিধি। 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

সিরাজগঞ্জের শাহজাদপুরে গত তিন দিন ধরে স্ত্রীর স্বীকৃতি চেয়ে প্রেমিকের বাড়িতে অনশন করছে এইসএসসি পরীক্ষার্থী।

শাহজাদপুর সরকারি কলেজের ব্যাবসা শাখার এইসএসসি পরীক্ষার্থী আয়শা ইসলাম উর্মি গত রোববার দুপুরে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রাউতারা গ্রামের প্রেমিক রাজের বাড়িতে অবস্থান নিলে কৌশলে রাজ ও তার পরিবারের রোকজন লাপাত্তা হয়ে যায়।

এদিকে অনশনের তিন দিন পার হলেও প্রেমিক রাজ লাপাত্তা থাকায় বিষয়টি সুরাহা করতে পারেননি বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য শহিদুল ইসলাম।

ভুক্তভোগী শিক্ষার্থী আয়শা ইসলাম উর্মি জানান, রাউতরা গ্রামের হিরুর ছেলে রাজ তার সহপাঠী হওয়ার সুবাদে গত দেড় বছর আগে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের সম্পর্কের একপর্যায়ে তারা এক বছর আগে স্থানীয় একটি রেস্টুরেন্টে বন্ধু-বান্ধবের উপস্থিতিতে স্ট্যাম্পে স্বাক্ষর করে বিয়ে করেন। সেই বিয়ের মাধ্যমেই তারা একাধিকবার শারিরিক সম্পর্কে জড়ান। এ সম্পর্ক চলাকালে আয়শা অন্তঃসত্ত্বা হলে দুজনের সম্মতিতেই স্থানীয় একটি ক্লিনিকে গিয়ে গর্ভপাত করান।

পরে দুই পরিবারের সম্মতিতে সংসার শুরুর কথা থাকলেও রাজ নানাভাবে টালবাহানা করতে থাকে। বিষয়টি বুঝতে পেরে আয়শা চাপ দিলে রাজ তাদের বিয়েকে অস্বীকার করে আয়শাকে অন্য কাউকে বিয়ে করতে বলে।

এদিকে আয়শা-রাজের নাটকীয় বিয়ে এবং প্রেম কাহিনি কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের মুখে মুখে রটে যাওয়ায় নিরুপায় আয়শা চলমান এইসএসসি পরীক্ষা শেষ করেই স্ত্রীর স্বীকৃতির দাবিতে রাজের বাড়িতে অনশন শুরু করে।

স্থানীয় ইউপি সদস্য জানান, স্ত্রীর স্বীকৃতি চেয়ে মেয়েটি অনশন করছে। প্রেমিক রাজ লাপাত্তা থাকায় আপাতত কিছু করাও সম্ভব হচ্ছে না। মেয়েটির নিরাপত্তার জন্য স্থানীয় প্রশাসনের সহযোগিতায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পোতাজিয়া ইউনিয়ন বিটে দায়িত্বরত শাহজাদপুর থানার এসআই এরশাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, জটিল আকার ধারণ করা বিষয়টি স্থানীয় সমাজসেবা অফিসকে জানানো হয়েছে। তারাই প্রয়োজনীয় ব্যাবস্থা নেবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026