1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বৃহস্পতিবার| রাত ১০:১১|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

শান্তিগঞ্জে সাংবাদিকদের সাথে এমপি প্রার্থী সৈয়দ তামিম আহমদের মতবিনিময় 

দিলীপ কুমার দাশ স্টাফ রিপোর্টার 
  • Update Time : মঙ্গলবার, মে ১৩, ২০২৫,
  • 287 Time View
128

দিলীপ কুমার দাশ স্টাফ রিপোর্টার

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

শান্তিগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩(শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনে সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলামের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সহ-সভাপতি হাফিজ মাওলানা সৈয়দ তামীম আহমদ।

সোমবার(১২ মে) বিকেলে উপজেলার শান্তিগঞ্জ বাজারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় সৈয়দ তামিম আহমদ বলেন, বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম স্বাধীনতার পক্ষের একটি নির্বাচনমূখী নিবন্ধিত ইসলামী রাজনৈতিক দল। সেই ঐতিহ্যবাহী সংগঠনের একজন কর্মী হিসেবে আমি গর্বিত৷ সুনামগঞ্জ-৩ আসন একটি স্বনামধন্য আসন৷ বিগত দিনে এই আসনে আমাদের যে প্রার্থী ছিলেন তিনি অন্য দলে চলে যাওয়ার এখানে আমাদের কোন দলীয় প্রার্থী নেই৷ যেহেতু আমি দীর্ঘদিন যাবৎ সুনামগঞ্জ-৩ আসনের আপামর জনসাধারণের পাশে আছি, তাদের জন্য কাজ করছি সেহেতু আমি আশা করতেই পারি আমার দল আমাকে মনোনয়ন দিবে৷ সুনামগঞ্জ-৩ আসন জমিয়তের আসন। এই আসনকে ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।

তিনি আরও বলেন, আমার দল যদি আমাকে মনোনয়ন দেয় আর আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে আমি এই আসনের শিক্ষা, চিকিৎসা ও যোগাযোগ ব্যবস্থাসহ সার্বিক উন্নয়নে কাজ করবো। বিশেষ করে একটি ইনসাফ ভিত্তিক সমাজ গঠন করার জন্য কাজ করবো। এজন্য আমি সুনামগঞ্জ-৩ আসনের সর্বস্তরের মানুষের দোয়া ও সহযোগীতা চাই।

বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে সৈয়দ তামিম আহমদ বলেন, আমি চাই সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যে স্থানে নির্ধারণ করা হয়েছে সেই স্থানে দ্রুত বাস্তবায়ন করা হোক৷

এসময় শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের সহ-সভাপতি ডাক্তার আব্দুল ওয়াহিদ, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হাই, সদর উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা রমজান হুসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আতিকুর রহমান ও যুব বিষয়ক সম্পাদক গাজী আবুল কালামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026