1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১:০৯|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

শান্তিগঞ্জে সড়ক দুর্ঘট*নায় আহত ৬

Reporter Name
  • Update Time : বুধবার, জুন ২৫, ২০২৫,
  • 182 Time View
109

শান্তিগঞ্জে সড়ক দুর্ঘট*নায় আহত ৬

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

দিলীপ কুমার দাশ
স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জের শান্তিগঞ্জে ট্রাক-মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে ৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে৷

বুধবার(২৫ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার জয়কলস ইউনিয়নের জয়কলস ব্রীজ সংলগ্ন সিলেট- সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে৷ এতে ৩ জন গুরুতরসহ ৬ জন যাত্রী আহত হয়েছেন। এরমধ্যে মোটরসাইকেল আরোহীর অবস্থা আশংকাজনক।

আহতরা হলেন, সুনামগঞ্জ সদর উপজেলার মদনপুর গ্রামের কামরুল ইসলাম(১৪), শেখ সাদ(১১), জনি(১৪), মুরছালিন আহমদ(১৫), মার্জিয়া বেগম(৩৩)। তবে তাৎক্ষণিকভাবে গুরুতর আহত মোটরসাইকেল আরোহীর নাম জানা যায়নি।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে জয়কলস ব্রীজ সংলগ্ন সিলেট- সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা সিলেটগামী ইটবাহী ট্রাকের(সিলেট ড-১১-২২৪২) সাথে সুনামগঞ্জগামী মোটরসাইকেল(সুনামগঞ্জ -ল ১১২১৫৫) ও অটোরিকশার সংঘর্ষ হয়৷ এতে ৩ জন গুরুতরসহ ৬ যাত্রী আহত হন। পড়ে গুরুতর আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও অন্যান্য আহতদের শান্তিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়৷ খবর পেয়ে হাইওয়ে পুলিশ গিয়ে দুর্ঘটনা কবলিত ট্রাক, মোটরসাইকেল ও অটোরিকশা জব্দ করে৷

ঘটনার সত্যতা নিশ্চিত করে জয়কলস হাইওয়ে থানা পুলিশের এসআই নাজমুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো জব্দ করা হয়েছে৷ আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026