1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ৪:৫০|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

শান্তিগঞ্জে বিএনপির মতবিনিময় সভা

দিলীপ কুমার দাশ স্টাফ রিপোর্টার 
  • Update Time : মঙ্গলবার, এপ্রিল ১, ২০২৫,
  • 143 Time View
86

দিলীপ কুমার দাশ স্টাফ রিপোর্টার 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

 

শান্তিগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের সলফ গ্রামবাসীর উদ্যোগে সলফ পশ্চিম পাড়া সংলগ্ন দক্ষিণের মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় গ্রামের প্রবীন মুরব্বি বিএনপি নেতা ছিকন্দর আলীর সভাপতিত্বে ও উপজেলা যুবদল নেতা মোফাচ্ছির হোসেন রিয়াদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ব্যারিষ্টার আনোয়ার হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সুনামগঞ্জ-৩ আসনে আমি ধানের শীষ পেয়ে নির্বাচন করতে প্রত্যাশী। দলের সিনিয়র নেতৃবৃন্দ যদি আমাকে মনোনয়ন দেন তাহলে এ আসনের অসম্পূর্ণ কাজ সমাপ্ত করতে এবং উন্নয়নের ধারাবাহিকতা একেবারে প্রান্তিক অঞ্চলে পৌঁছে দিতে আমি দিনরাত কাজ করব। শান্তিগঞ্জ জগন্নাথপুর আসনকে একটি মডেল আসন হিসেবে রুপান্তিত করতে আমার আন্তরিকতা ও পরিশ্রমের কোন ঘাটতি থাকবে না। তিনি আরও বলেন, আমি আপনাদের পাশের গ্রামের সন্তান, সুখে দুঃখে সব সময় আমাকে পাশে পাবেন। উক্ত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সলিবনুর বাচ্চ, উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক ফরিদুর রহমান ফরিদ, বিএনপি নেতা সামসু মিয়া, হান্নান মিয়া,আনোয়ার মিয়া,ময়না মিয়া, মুজাহিদ খাঁন, কামরান খাঁন,আজাদ মিয়া,শান্তিগঞ্জ উপজেলা জাসাসের আহবায়ক নাজমুল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা ইছমত পাশা, আব্দুল লতিফ, গিয়াস উদ্দিন, জুনেদ আহমদ, আব্দুস সহিদ, লেছু মিয়া, সাজিদূু রহমান, উপজেলা ছাত্রদল নেতা মোর্শেদ

আহমদ,রেজুয়ান,নাইম আহমদ, রাজু আহমদ সহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026