1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
শান্তিগঞ্জে পুলিশ সদস্য জুনায়েদ আহমদ আল আমিনের বিরুদ্ধে মিথ্যা অপ-প্রচারের প্রতিবাদে মানববন্ধন - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 21, 2026, 4:08 pm
Title :
গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান

শান্তিগঞ্জে পুলিশ সদস্য জুনায়েদ আহমদ আল আমিনের বিরুদ্ধে মিথ্যা অপ-প্রচারের প্রতিবাদে মানববন্ধন

মো.সহিদ মিয়া সুনামগঞ্জ বিশেষ প্রতিনিধি
  • Update Time : Saturday, May 24, 2025,
  • 78 Time View
59

মো.সহিদ মিয়া সুনামগঞ্জ বিশেষ প্রতিনিধি

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার গনিগঞ্জ গ্রাম নিবাসী পুলিশ সদস্য জুনায়েদ আহমদ আল আমিনের বিরুদ্ধে আণিত অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও বিশাল মানববন্ধন করেছেন এলাকার শান্তিপ্রিয় জনসাধারণ।

শুক্রবার (২৩শে মে) বিকাল ২ ঘটিকায় উপজেলার গনিগঞ্জ বাজারে ব্যবসায়ী ফখরুল ইসলাম জয় ও শাহ আলমের যৌথ সঞ্চালনায়
বিক্ষোভ মিছিল ও বিশাল মানববন্ধনে প্রবীণ মুরুব্বী আব্দুস শহিদ এর সভাপতিত্ব বক্তব্য রাখেন পুলিশ কনস্টেবল জুনায়েদ আহমদ আল আমিনের খালা হেনা বেগম, ইসলামী আন্দোলনের নেতা ক্বারী মুহিবুল হক, গণিগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, কাছা মিয়া,অযুদ মিয়া,আব্দুর নুর, আব্দুল কুদ্দুস, মাওলানা আব্দুল হাফিজ, মহি উদ্দিন, নিজাম উদ্দিন, সাঈদুর রহমান চৌধুরী, ওবায়দুল্লাহ খান, মুহিবুর রহমান, আব্দুল আউয়াল।

মানববন্ধনে আরো বক্তব্য রাখেন মুহাম্মদ আজাদ, ফারুক রশিদ চৌধুরী, আশরাফুল হক, জাহাঙ্গীর আলম, আলীনুর, সোহাগ, সাব্বির আহমদ, ফখরুল ইসলাম, তাজুল ইসলাম, হোসাইন, মুজিবুর রহমান, দুলাল মিয়া, জহিরুল ইসলাম, হাবিবুর রহমান, মুহিত আহমদ, আব্দুল হাকিম, ফয়েজ উদ্দিন, আরজ আলী, আব্দুর নুর, মোস্তাকিম, একরাম, কাইয়ুম, শমাই উদ্দিন, জাহাঙ্গীর, আব্দুল আজিজ, জুহা আহমদ সহ প্রমুখ।

উল্লেখ্য যে,গত ১৪ মে বুধবার বিকাল ৪ ঘটিকায় শিমুলবাঁক গ্রামের পশ্চিমে ধানের খলায় শিমুলবাঁক ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিনের পিতা আজহার আলীর নেতৃত্বে যুক্তরাজ্য প্রবাসী উপজেলা জাসাসের সাবেক আহবায়ক জাহাঙ্গীর আলমের মা জোসনা বেগমের বৈশাখী ধান লুটপাটের সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের জেরে ঘটনাস্থলে উপস্থিত জাহাঙ্গীর আলমের সহোদর বড় বোনের ছেলে পুলিশ কনস্টেবল জুনায়েদ আহমদ আল-আমিনকে ইস্যু করে আওয়ামী লীগের ধূসর ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন, আকিকুর রহমান আকিক, মাসুদ মিয়া ও তাহাদের পিতা আজহার আলী পারিবারিক হিংসাত্মক ষড়যন্ত্রমুলক অভিযোগ ও অপ-প্রচার পরিচালনা করে বিভিন্ন সামাজিক মাধ্যম ও সংবাদপত্রে সংবাদ প্রচার করে মানহানি করে৷

স্থানীয় ও পারিবারিক সুত্রে জানা যায়, যুক্তরাজ্য প্রবাসী জাহাঙ্গীর আলমের মালিকানাধীন বোরো জমির ২০০ মণ গুলিধান শুকানো অবস্থায় জোর জবস্তি করার পায়তারা করলে জোসনা বেগমের কাজের লোক আজহার আলীকে বাধা দেওয়ার একপর্যায়ে শোরগোল শুনে তার বোন সৈয়দা হেনা এসব দেখে ধানের খলায় যায়। যাওয়ার পর আজহার আলী হেনা বেগমকে হেনস্থা করে লাঠি দিয়ে মারধর করে গুরুতর জখম ও শ্লীলতাহানি করে। ওরা তার ৫ বছর বয়সী ছোট শিশু আনজুমা ও কাজের লোককেও মারধর করে গুরুতর জখম করে। আহত অবস্থায় ভুক্তভোগী হেনা বেগম তাহার বড়বোনের ছেলে পুলিশ কনস্টেবল জুনায়েদ আহমদ আল-আমিন কে ফোন করে নিলে আল আমিন মোবাইল যোগে শান্তিগঞ্জ থানা প্রশাসনকে অবহিত করেন। সংবাদ পেয়ে শান্তিগঞ্জ পুলিশ প্রশাসন ঘটনাস্থলে পৌছে এবং ঘটনা সম্পর্কে অবগত হন।

প্রকাশ থাকা আবশ্যক যে, জাহাঙ্গীরের মা জোসনা বেগম (৭০) বাদী হয়ে গত ০২/০৪/২০২৫ ইং তারিখে (১) মাসুদ মিয়া (৪৫), পিতা-আজর আলী, (২) মাওলানা মোজাহিদ (৩৫), পিতা-ময়না মিয়া, (৩) বদরুজ্জামান (৩৬), (৪) কামরুজ্জামান (৩২), উভয় পিতা-ফজর আলী ও (৫) বজলু মিয়া (৪০), পিতা- মৃত ফয়জুল মিয়া, সর্ব সাং-শিমুলবাক, থানা- শান্তিগঞ্জ, জেলা- সুনামগঞ্জকে বিবাদী করে শান্তিগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এই অভিযোগের প্রেক্ষিতে ধান লুটপাটের এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আকরাম আলী জানান, ইতিমধ্যে জাহাঙ্গীর আলমের পরিবার থেকে অভিযোগ পূর্বেই দায়ের করা হয়েছে এবং প্রশাসন তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্হা নিবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট