1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| বিকাল ৫:০২|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

শাজাহানপুরে এক ব্যবসায়ীকে মারপিটে গুরুতর আহত করে টাকা ছিনতাই থানায় অভিযোগ

Reporter Name
  • Update Time : সোমবার, নভেম্বর ২৪, ২০২৫,
  • 365 Time View
483

বিশেষ প্রতিনিধি

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

বগুড়ার শাজাহানপুর উপজেলায় এক ব্যবসায়ীর ওপর হামলা চালিয়ে নগদ ১ লাখ ৭০ হাজার টাকা, মোবাইল ফোন ও ব্যবসায়িক কাগজপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ শামসুর রহমান (৫৫) লিখিত অভিযোগ নিয়ে শাজাহানপুর থানায় হাজির হয়েছেন। ঘটনাটি ঘটেছে গত ২৩ নভেম্বর দুপুর সাড়ে ২টার দিকে উপজেলার কাটাবাড়িয়া উত্তরপাড়া এলাকায়।

অভিযোগে জানা যায়, একই গ্রামের মোছাঃ রেখা (৪২), মোঃ অমিত (২৩), মোঃ অভি ওরফে ধলু (২০) এবং মোঃ পুটু মিয়ার (৪৫) বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। অভিযোগকারী শামসুর রহমান জানান, অভিযুক্তরা এলাকার ‘খারাপ প্রকৃতির’ হিসেবে পরিচিত। তাদের মধ্যে ২ নম্বর অভিযুক্ত অমিত নানাভাবে মেয়েদের ফোন হ্যাক করে ব্যক্তিগত ছবি সংগ্রহ করে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেয় বলে তিনি দাবি করেন।শামসুর রহমান অভিযোগে আরও উল্লেখ করেন, অভিযুক্তরা তাকে তার আত্মীয়ের সঙ্গে বিবাহের প্রস্তাব দিতে চাপ প্রয়োগ করে। তিনি প্রস্তাবে রাজি না হওয়ায় অভিযুক্তরা তাকে দেখে নেওয়ার হুমকি দেয়।

ঘটনার দিন ব্যবসায়িক কাজে মোটরসাইকেলে যাওয়ার সময় অভিযুক্তরা তার পথরোধ করে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে ফোলা ও জখম করেন। এক পর্যায়ে তার পকেটে থাকা ১ লাখ ৭০ হাজার টাকা, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং গুরুত্বপূর্ণ ব্যবসায়িক কাগজপত্র ছিনিয়ে নেয় বলে অভিযোগ করা হয়।তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে স্থান ত্যাগ করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শাজাহানপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়।ঘটনাস্থল থেকে তার মোটরসাইকেলটি স্থানীয় মোঃ সিহাব তার ছেলে মোঃ শিষ মাহমুদ মুনের কাছে বুঝিয়ে দেন বলে অভিযোগে উল্লেখ রয়েছে। ঘটনার সাক্ষী হিসেবে স্থানীয় সোহেল রানা, শিষ মাহমুদ মুন ও মোছাঃ খোদেজাসহ একাধিক ব্যক্তি ঘটনার সত্যতা সম্পর্কে অবগত আছেন।

নিজের আত্মীয়স্বজন ও এলাকার গণ্যমাণ্য ব্যক্তিদের সঙ্গে বিষয়টি আলোচনা করে থানায় অভিযোগ দায়ের করতে বিলম্ব হয়েছে বলে জানান শামসুর রহমান।শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ এ বিষয়ে তদন্তের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন। ঘটনার স্থান এসআই খোরশেদ পরিদর্শন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026