1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| রাত ২:২৪|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

শমশেরনগর হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে তিন লক্ষ দশ হাজার টাকা অনুদান জেলা প্রতিনিধি মোঃ আবদাল মিয়া

জেলা প্রতিনিধি মোঃ আবদাল মিয়া
  • Update Time : মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৫,
  • 134 Time View
92

জেলা প্রতিনিধি মোঃ আবদাল মিয়া

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

শমশেরনগর হাসপাতাল কমিটি ইউকের সভাপতি ড. সৈয়দ মাসুম ও সিনিয়র সহ-সভাপতি ব্যাংকার সৈয়দ সোহেল আহমেদের প্রচেষ্টার পর্তুগালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আকস্মিক মৃত্যুবরণকারী মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউপির গোবিন্দপুর গ্রামের রইস মিয়ার পুত্র ওয়াহিদ মিয়া ওরফে কায়ুম উদ্দিনের পরিবারের কাছে তিন লক্ষ দশ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়েছে।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) শমশেরনগর হাসপাতালের মেইন হলরুমে অনুষ্ঠিত এই চেক হস্তান্তর অনুষ্ঠানে শমশেরনগর হাসপাতাল কমিটির নির্বাহী সভাপতি বরেণ্য কন্ঠশিল্পী সেলিম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর।

শমশেরনগর হাসপাতাল কমিটির নির্বাহী সহ-সভাপতি সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জুর সঞ্চালনায় ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ আব্দুস সালামের সার্বিক তত্ত্বাবধানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক ও পতনঊষার ইউপি চেয়ারম্যান অলি আহমেদ খান এবং শমশেরনগর হাসপাতাল কমিটির আন্তর্জাতিক বিষয়ক সমন্বয়ক ময়নুল ইসলাম খান।

সভায় শমশেরনগর হাসপাতাল ইউকে কমিটির সভাপতি ও সিনিয়র সহ-সভাপতি কর্তৃক উত্তোলিত তিন লক্ষ দশ হাজার টাকা প্রদানে যারা সক্রিয় সহযোগিতা করেছেন বিশেষ করে হাসপাতাল কমিটি ইউকের উপদেষ্টা একেএম জিল্লুল হক ও লিয়াকত খানকে ধন্যবাদ জানানো হয়।এছাড়াও ধন্যবাদ জানানো হয় শমশেরনগর হাসপাতাল ইউকে কমিটির ও কমিটির বাহিরে থেকেও যারা অর্থ সাহায্য করেছেন সবাইকে। বিশেষ ধন্যবাদ জানানো হয় লন্ডনভিত্তিক চ্যারেটি সংগঠন ইডেনে কেয়ারের ডাইরেক্টর আমিনুল ইসলাম চৌধুরীকে। আমিনুল ইসলাম চৌধুরীর দেওয়া লাশবাহী গাড়ি ওয়াহিদ মিয়ার মৃতদেহ ঢাকা বিমানবন্দর থেকে গোবিন্দপুর পর্যন্ত পৌঁছে দেওয়া হয়। ত্রিশ হাজার টাকা মূল্যমানের এই সেবা শমশেরনগর হাসপাতাল কমিটি ইউকের অনুরোধে বিনামূল্যে প্রদান করে ইডেন কেয়ার।

এসময় শমশেরনগর হাসপাতালের সাথে সংশ্লিষ্ট ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। মরহুম ওয়াহিদ মিয়া ওরফে কায়ুম উদ্দিনের আত্মার মাগফেরাত কামনা করে দোয়ার মাধ্যমে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026