1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| রবিবার| সকাল ৬:০১|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

লৌহজংয়ে বিদ্যালয়ের সামনে বখাটেদের সিগারেট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড।

Reporter Name
  • Update Time : বুধবার, জানুয়ারি ২৮, ২০২৬,
  • 149 Time View
225

লৌহজংয়ে বিদ্যালয়ের সামনে বখাটেদের সিগারেট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড।

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

আবু বকর সিদ্দিক:- মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি।

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কুমারভোগ ইউনিয়নের ভাওয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।স্থানীয়দের অভিযোগ, বখাটেদের ফেলে দেওয়া সিগারেটের আগুন থেকেই এ দুর্ঘটনার সূত্রপাত হয়। বিদ্যালয়ের সামনের ঝোপঝাড় ও শুকনো ঘাসে আগুন লাগলে মুহূর্তের মধ্যেই তা ছড়িয়ে পড়ে।

আগুনের তীব্রতায় বিদ্যালয় ভবন,শিক্ষার্থী এবং পাশের নির্মাণাধীন মাদ্রাসা ভবন হুমকির মুখে পড়ে।খবর পেয়ে বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী এবং নির্মাণাধীন মাদ্রাসার রাজমিস্ত্রীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।পানি,বালু ও বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করে তারা সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান।

দীর্ঘ প্রচেষ্টার পর আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসে।
এ ঘটনায় কোনো হতাহতের খবর না পাওয়া গেলেও এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।স্থানীয়রা জানান, সময়মতো আগুন নিয়ন্ত্রণে না আনতে পারলে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা ছিল।তারা বিদ্যালয়ের আশপাশে বখাটেদের আড্ডা ও অবাধ ধূমপানের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026