1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| রাত ১:৩১|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

লিচু নিয়ে শ্বাশুড়ির সাথে ঝগড়ায় গৃহবধুর আত্মহত্যা

আনারুজ্জামান, দৈনিক প্রভাতী বাংলাদেশ 
  • Update Time : শুক্রবার, মে ২, ২০২৫,
  • 179 Time View
125

আনারুজ্জামান, দৈনিক প্রভাতী বাংলাদেশ 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

সাতক্ষীরার কালিগঞ্জে লিচু ভাগাভাগি নিয়ে শ্বাশুড়ির সাথে ঝগড়ার পর গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন রুমা খাতুন (২২) নামের এক গৃহবধূ। বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পশ্চিম মৌতলার শেখপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আত্মহননকারী রুমা খাতুন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার পশ্চিম মৌতলার শেখপাড়া গ্রামের শারাফাত হোসেনের স্ত্রী এবং সাতক্ষীরার সুলতানপুর এলাকার সোহাগ গাজীর মেয়ে।

স্থানীয়রা জানান, দুপরের দিকে বাড়ির গাছের লিচু ভাগাভাগিকে কেন্দ্র করে শ্বাশুড়ির সাথে রুমার বাগবিতন্ডা হয়। এক পর্যায়ে গৃহবধূ রুমা অভিমানে তার ঘরে গিয়ে দরজা আটকে দেয়।

তারা আরও জানান, রুমা দীর্ঘদিন যাবত এলাকার বাচ্চাদের প্রাইভেট পড়াতেন। এলাকার বাচ্চারা প্রাইভেট পড়তে এসে ম্যাডামকে খুঁজে না পেয়ে আশপাশে খুঁজতে শুরু করে। এক পর্যায়ে জানালা দিয়ে ঘরের ভিতরে দাঁড়ানো অবস্থায় দেখতে পেয়ে তাকে ডাকাডাকি করতে থাকে। কিন্তু তিনি সাড়া না দেওয়ায় তারা চিৎকার দেয়।

এসময় পরিবারের লোকজন ও স্থানীয়রা এসে জানালা ভেঙে ঘরের ভেতরে ঢুকে তার জুলন্ত মরদেহ দেখতে পায়। খবর পেয়ে কালিগঞ্জ থানা পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, ময়না তদন্তের জন্য গৃহবধুর মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026