1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| রাত ১:৩২|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

লামা -ফাইতং সড়কে ব্রিজে বড় গর্ত, দুর্ঘটনার আশঙ্কা

মোঃ মেহেরাজ উদ্দিন, দৈনিক প্রভাতী বাংলাদেশ 
  • Update Time : শুক্রবার, মে ২, ২০২৫,
  • 180 Time View
132

মোঃ মেহেরাজ উদ্দিন, দৈনিক প্রভাতী বাংলাদেশ 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

বান্দরবানের লামার ফাইতং-লামা, বানিয়াছড়া সড়কের গুরুত্বপূর্ণ অংশ বদরটিলা পাহাড়ের উপরের ও নিচের ব্রিজ সংলগ্ন এলাকায় বৃষ্টির পানির স্রোতের কারণে সড়কের ব্রীজের দু’পাশে বড় গর্তের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মতে, এসব গর্ত দিন দিন আরও বিস্তৃত হচ্ছে, ফলে যেকোনো সময় ঘটে যেতে পারে ভয়াবহ দুর্ঘটনা।

সম্প্রতিকালে দেখা সড়কটি দিয়ে প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ ও যানবাহন চলাচল করে। কিন্তু ব্রিজের দুই প্রান্তে সৃষ্টি হওয়া গর্তের কারণে যানচলাচলে চরম ঝুঁকি তৈরি হয়েছে। বিশেষ করে রাতের বেলায় পথচারী ও চালকদের জন্য এসব গর্ত আরও বিপজ্জনক হয়ে উঠছে।

স্থানীয় বাসিন্দা ফরহাদ আহমেদ, মোঃ ইউচুপ ও মিজানুর রহমান জানান, লামা-ফাইতং সড়কের বদরটিলা নামক স্থানে গত বছর থেকে ভারি বৃষ্টি কারণে রাস্তা দুই পাশে গর্ত হয়ে ধসে যাচ্ছে। দ্রুত সংস্কার করা না হলে চলতি বছরে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যেতে পারে। জরুরি ভিত্তিতে মেরামত না করলে বড় ধরনের দূর্ঘটনার ঝুঁকি রয়েছে।

ফাইতং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ওমর ফারুক বলেন, এটি এজিইডির জনগুরুত্বপূর্ণ রাস্তা,ব্রীজে বিষয়ে উপজেলা নির্বাহী প্রকৌশলীকে জানিয়ে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সুপারিশ করব।

লামা উপজেলা নির্বাহী প্রকৌশলী মোঃ আবু হানিফ বলেন, এই ব্রিজ এর আগে ছোট গর্ত ছিল সমস্যা হলে আমরা এখন সরেজমিনে দেখে মেরামতের ব্যবস্থা গ্রহণ করব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026