1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
লামায় শিশুদের জাতীয় ভিটামিন এ প্লাস উদ্বোধন  - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 19, 2026, 8:44 pm
Title :
গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান

লামায় শিশুদের জাতীয় ভিটামিন এ প্লাস উদ্বোধন 

মোঃমেহেরাজ উদ্দিন মিন্টু লামাঃ বান্দরবান
  • Update Time : Saturday, March 15, 2025,
  • 122 Time View
66

মোঃমেহেরাজ উদ্দিন মিন্টু লামাঃ বান্দরবান

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

জেলার লামা উপজেলায় ২৩ হাজার ৩০২ জন শিশুকে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৩ হাজার ৩০২ জন ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ২০ হাজার ৫৬ জন শিশু রয়েছে। শনিবার (১৫ মার্চ) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার একটি পৌরসভা ও ৭টি ইউনিয়নের ১৪৪টি অস্থায়ী ও ১টি স্থায়ী কেন্দ্রের মাধ্যমে একযোগে এ ক্যাপসুল খাওয়ানো হয় বলে জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলরজিষ্ট (ইপিআই) ফখরুল ইসলাম।

তিনি জানান, ৬-১১ মাস বয়সের শিশুদের নীল ও ১১-৫৯ মাস বয়সের শিশুদের লাল ক্যাপসুল খাওয়ানো হয়। এতে ২৯০জন স্বাস্থ্য কর্মী দায়িত্ব পালন করেন। এদিন সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো উদ্ধোধন করেন, উপজেলার সহকারী কমিশনার (ভুমি) রুপায়ন দেব। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শোভন দত্ত, স্যানেটারি ইন্সপেক্টর খুকু মনি বড়ুয়া ও স্বাস্থ্য পরিদর্শক সমীরন বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন। এবারে লক্ষ্যমাত্রা ছিল উভয় বষয়ী ২৩ হাজার ৯৮৫ শিশু।

এদিকে লামা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শোভন দত্ত বলেন, ‘সব শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুলের আওতায় আনা আমাদের প্রধান লক্ষ্য, যাতে তারা সুস্থ থাকতে পারে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। কোনো শিশুই যেন অপুষ্টির কারণে ঝরে না পড়ে। তিনি আরও জানায়, দুর্গম পাহাড়ি এলাকায় এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট