1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| বিকাল ৪:১২|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

লামায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মোঃমেহেরাজ উদ্দিন মিন্টু 
  • Update Time : মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫,
  • 214 Time View
195

মোঃমেহেরাজ উদ্দিন মিন্টু 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

লামা প্রতিনিধিঃ বান্দরবানের লামায় মাসিক আইনশৃংখলা কমিটির অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক আইন শৃঙ্খলা সভায় বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শোভন দত্ত, লামা প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া।

উপজেলার বিভিন্ন স্থানে পাহাড় কর্তনে আশঙ্কা প্রকাশ করে সভায় বলা হয়, সন্ত্রাসীদের সাথে সংগ্রাম করে টেকা যায়। প্রকৃতির সাথে লড়াই করে বাঁচা যায় না।

বেসরকারি সংস্থা বিশেষ করে খ্রীষ্টান মিশনারীগুলো যত্রতত্র পাহাড় কর্তন করে স্থাপনা নির্মাণ করার অভিযোগ উঠেছে আইন শৃঙ্খলা সভায়।

চলতি মৌসুমে তামাক ক্রয়বিক্রয় ও পরিবহন কেন্দ্রীক কোনো জটিলতা সৃষ্টি যেন না হয়, সেদিকে সর্বমহলকে সজাগ থাকতে আহ্বান জানানো হয়।

ইটভাটা সমুহ সম্পুর্ন বন্ধ করার দাবি জানান উপজেলা বিএনপি সভাপতি আঃ রব। নতুন দায়িত্বে থাকাদের নতুন করে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, গাছ পাচার রোধে বন বিভাগকে কঠোর হতে হবে।

জামায়াত সভাপতি কাজী ইব্রাহীম বলেন, মাসিক মিটিংয়ের প্রস্তাবগুলো বাস্তবায়ন ও অগ্রগতি সম্পর্কে পরবর্তী সভায় জানানো হোক। ট্যাুরিষ্ট পুলিশ মোতায়েন করা ও ব্যক্তিমালিকরা জরুরী ভিত্তিতে আর্থিক সংকট মোচনের লক্ষে ৫-১০ টি গাছ কর্তন বাজারজাত অনুমতি (হোম পার্মিট) চালু করার দাবি জানানো হয়।

লামা থেকে সরাসরি চট্টগ্রামে বাস সার্ভিস বন্ধ করে দিয়েছে চকোরিয়া

বাসমালিক সমিতি। এর ফলে যাত্রী ভোগান্তি হচ্ছে। বর্তমানে ঢাকার সাথে সরাসরি যোগাযোগ করা শ্যামলী পরিবহনটিও বন্ধ করার চক্রান্ত চলছে। এই অবস্থায় সরকারি পরিবহন বিআরটিসিকে এগিয়ে আসার অনুরোধ জানানোর দাবি করেন সিনিয়র সাংবাদিক মুহাম্মদ কামালুদ্দিন।

সভার সভাপতি বলেন, দূর্গম এলাকায় গাছ, বাঁশ তামাক কেন্দ্রিক ব্যবসা থেকে চাঁদা নিয়ে সন্ত্রাসীরা সে টাকায় অস্ত্র যোগান পাচ্ছে। অবৈধ অস্ত্র কেনার এসব উৎস মূলে তীক্ষ্ণ নজরদারি রাখছেন প্রশাসন।

তিনি আরো বলেন, সন্ত্রাসী তৎপরতাসহ যে কোনো বেআইনি কাজের বিষয়ে তথ্যের সঠিকতা ও সময়ের মুল্যায়ন করতে হবে। প্রশাসন সব সময় সবার মোবাইল গুরুত্বের সাথে রিসিভ করে।

পরিবেশ রক্ষার বিকল্প নেই। পর্যটন রিসোর্টগুলোতে নতুন করে গাছ সৃজন, করতে হবে। জীববৈচিত্র্য রক্ষা করতে হলে বনজ বৃক্ষের পাশাপাশি ফলদ বৃক্ষ সৃজন করতে হবে। বনের হাতি বনে থাকার বিষয়টি নিশ্চিতসহ বন ও বন্য প্রাণি নিয়েই আমাদের জীবন পরিবেশ রক্ষা করতে হবে।

পরে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা পালনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভাও অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026