1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
লাখ ২২ হাজার ৪শ' ২০ শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানোর লক্ষ্যমাত্রা খুলনায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 20, 2026, 1:43 am
Title :
গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান

লাখ ২২ হাজার ৪শ’ ২০ শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানোর লক্ষ্যমাত্রা খুলনায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

এম এন আলী শিপলু, খুলনা
  • Update Time : Saturday, March 15, 2025,
  • 91 Time View
50

এম এন আলী শিপলু, খুলনা

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

খুলনায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠান আজ শনিবার (১৫ মার্চ) সকালে নগরীর ২ নম্বর কাস্টমঘাট আমিরাবানু বেগম নগর মাতৃসদন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম।

প্রধান অতিথি বলেন, ভিটামিন ‘এ’ শিশুর শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করে। অনেক সময় শিশুদের শরীরে ভিটামিন ‘এ’ এর ঘাটতি থাকে, এই ঘাটতি পূরণের জন্য এ ক্যাম্পেইনের আয়োজন। জাতির ভবিষ্যৎ শিশুদের কথা চিন্তা করে সকলে মিলে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন সফল করা আমাদের দায়িত্ব। এ ক্যাম্পেইনে কোন শিশু যাতে বাদ না পড়ে তার জন্য সকলকে দৃষ্টি রাখতে হবে। ক্যাম্পেইন শতভাগ সফল করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। কচুশাক-সহ সবুজ শাকসবজির মধ্যেও ভিটামিন ‘এ’ পাওয়া যায়। এ সময় শিশুদের অপুষ্টিজনিত অন্ধত্ব দূরীকরণ, ভিটামিন ‘এ’ এর গুরুত্ব এবং সুষম খাবারের বিষয়ে মায়েদের সচেতনতা বৃদ্ধিতে পরামর্শ প্রদান করতে টিকাদানকর্মীদের অনুরোধ জানান প্রধান অতিথি।

কেসিসির প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) মশিউজ্জামান খান, সিভিল সার্জন দপ্তরের মেডিকেল অফিসার ডাঃ দোলেনা খাতুন, ২২ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন। কেসিসির স্বাস্থ্য বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে খুলনা সিটি কর্পোরেশনের সচিব শরীফ আসিফ রহমান, বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের সহকারী পরিচালক ডাঃ অপর্ণা বিশ্বাস ও কেসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শরীফ শাম্মীউল ইসলাম বক্তৃতা করেন।

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের এবারে সিটি কর্পোরেশনের ৩১টি ওয়ার্ডের এক লাখ ২২ হাজার চারশত ২০ শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানোর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী শিশুর সংখ্যা ১৪ হাজার ছয়শত এবং ১২-৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা এক লাখ সাত হাজার আটশত ২০ জন। সারাদেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর মাধ্যমে ৬-১১ মাস বয়সী সকল শিশুকে একটি করে নীল রঙের ‘এ’ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী সকল শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। নগরীর ৭১০টি কেন্দ্রে এক হাজার চারশত ২০জন ভলেন্টিয়ার শিশুদের ভিটামিন ‘এ’ খাওয়ানোর ক্যাম্পেইনে দায়িত্ব পালন করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট