1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ৯:০৬|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

লাখো ভক্তের উপস্থিতিতে মুখরিত মাইজভাণ্ডার দরবার গাউসুল আযম হযরত সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী (কঃ)’র ১১৯তম উরস্ শরিফ আজ

ধ্রুব নক্ষত্র চট্টগ্রাম জেলা প্রতিনিধি:
  • Update Time : বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫,
  • 192 Time View
166

ধ্রুব নক্ষত্র চট্টগ্রাম জেলা প্রতিনিধি:

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

বাংলাদেশে প্রবর্তিত একমাত্র ত্বরিকা, বিশ্বসমাদৃত ত্বরিকা-ই-মাইজভাণ্ডারীয়ার প্রবর্তক গাউসুল আযম হযরত মাওলানা শাহ্সূফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী (ক.)-এর ১১৯তম ‘১০ই মাঘ’ উরস্ শরিফ মাইজভাণ্ডার শরিফ গাউসুল আযম মাইজভাণ্ডারী’র প্রপৌত্র ও উত্তরাধিকারী এবং অছিয়ে গাউসুল আযম শাহ্ সুফি হযরত সৈয়দ দেলাওর হোসাইন মাইজভাণ্ডারীর জ্যেষ্ঠ পুত্র বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর নামে প্রতিষ্ঠিত গাউসিয়া হক মনজিলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদ্যাপিত হচ্ছে। বা’দ ফজর রওজা শরিফ গোসল ও গিলাফ চড়ানোর মাধ্যমে উরস্ শরিফের আনুষ্ঠানিকতা শুরু হয়। সকাল ৮টায় রওজা শরিফে খত্মে কোরআন, খত্মে গাউসিয়া, খত্মে খাজেগান, তাওয়াল্লোদে গাউসিয়া পাঠ ও মিলাদ অনুষ্ঠিত হবে। রাত ১২টায় মিলাদ মাহ্ফিল ও আখেরি মোনাজাত পরিচালনা করবেন গাউসুল আযম মাইজভাণ্ডারী’র প্র-প্রপৌত্র, গাউসিয়া হক মন্জিলের সাজ্জাদানশীন, আওলাদে রাসূল হযরত শাহ্ সুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.)।

ফটিকছড়ি উপজেলা প্রশাসন উরস শরিফ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করা, দেশ-বিদেশ হতে আগত আশেক-ভক্ত ও জায়েরীনদের সুবিধার্থে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা, যানবাহন নিয়ন্ত্রণ ও আইন শৃংখলা রক্ষায় পর্যাপ্ত পুলিশ মোতায়েনের ব্যবস্থা গ্রহণ করেছে।

এছাড়াও গাউসিয়া হক মন্জিল কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় আশেক-ভক্তদের যাতায়াত নির্বিঘ্ন করতে ২৩ জানুয়ারি হতে ২৫ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ আনসার ও ভিডিপির সদস্যরা নাজিরহাট ঝংকার মোড় হতে মাইজভাণ্ডার দরবার শরিফের পুরো এলাকা জুড়ে দায়িত্ব পালন করবেন। উরস শরিফ উপলক্ষে ‘এস জেড এইচ এম ট্রাস্ট’-এর ব্যবস্থাপনায় ৮টি জাতীয় ও স্থানীয় দৈনিকে বাণী সম্বলিত বিশেষ ক্রোড়পত্র প্রকাশিত হয়েছে এবং গতকাল ২৩ জানুয়ারি ও আজ এবং আগামী ২৭ জানুয়ারি নগরীর মুরাদপুর থেকে মাইজভাণ্ডার দরবার শরিফ পর্যন্ত বিআরটিসি’র বিশেষ বাস সার্ভিস চালু থাকবে।

মহান ১০ই মাঘ উরস শরিফ উপলক্ষে গাউসিয়া হক মন্জিল প্রতিষ্ঠিত শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট-এর ১০ দিনব্যাপী কর্মসূচির মধ্যে ৩ জানুয়ারি ২০২৫ শুক্রবার নগরের নাসিরাবাদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে সপ্তদশ শিশু-কিশোর সমাবেশ উপলক্ষে ১৯টি ইভেন্টে ৮ সহস্রাধিক শিশু-কিশোরের অংশগ্রহণে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং ১০ জানুয়ারি ২০২৫ শুক্রবার নগরীর নাসিরাবাদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে পাঁচ সহস্রাধিক শিশু-কিশোরদের অংশগ্রহণে সপ্তদশ শিশু-কিশোর সমাবেশের মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, ১১ জানুয়ারি ২০২৫ শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবের সুলতান আহমদ হলে ১১তম উলামা সংলাপ, ১১ জানুয়ারি ২০২৫ শনিবার নগরের ষোলশহরস্থ এলজিইডি মিলনায়তনে ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন মহিলাদের আত্মজিজ্ঞাসা ও জ্ঞানানুশীলনমূলক সংগঠন ‘দি মেসেজ’র উদ্যোগে বিশেষ মহিলা মাহফিল, ১২ জানুয়ারি ২০২৫ রবিবার আত্মোন্নয়নমূলক ও তারুণ্যনির্ভর সংগঠন তাজকিয়া’র উদ্যোগে যুগ জিজ্ঞাসার আসর : ‘বাঙালি মানস-সংস্কৃতি ও মাইজভাণ্ডারী ত্বরিকা’ শীর্ষক সেমিনার, ১৩ জানুয়ারি ২০২৫ সোমবার ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে গাউসুল আযম হযরত মাওলানা শাহ্্ সুফি সৈয়দ আহমদ উল্লাহ্্ মাইজভাণ্ডারী (ক.) এর জীবনী আলোচনা, র‌্যালি ও অন্যান্য অনুষ্ঠানমালা, ১৬ জানুয়ারি ২০২৫ বৃহস্পতিবার ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন মহিলাদের আত্মজিজ্ঞাসা ও জ্ঞানানুশীলনমূলক সংগঠন ‘আলোর পথে’র উদ্যোগে বিশেষ মহিলা মাহফিল, ১৭ জানুয়ারি ২০২৫ শুক্রবার দেশ-বিদেশের সাত শতাধিক শাখা কমিটির উদ্যোগে স্ব স্ব এলাকার জামে মসজিদে খতমে কোরআন এবং মিলাদ মাহফিল আয়োজন, ১৮ জানুয়ারি ২০২৫ শনিবার চট্টগাম প্রেসক্লাব মিলনায়তনে (৮ম তলা) ১২তম আন্তঃধর্মীয় সম্প্রীতি সম্মিলন, ২১ জানুয়ারি ২০২৫ মঙ্গলবার শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) বৃত্তি তহবিল এর ২০২৪ পর্বের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। ২৪ জানুয়ারি ২০২৫ শুক্রবার ১০ই মাঘ উরস শরিফের দিন জাতীয় দৈনিক পত্রিকায় বিশেষ ক্রোড়পত্র প্রকাশিত হয়েছে। ন্যায্যমূল্যে খাবারের দোকান, বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা, অযু ও অস্থায়ী টয়লেটের ব্যবস্থা, উপদেশ ও দিকনির্দেশনা সম্বলিত প্রচার-প্রচারণা। ২৫ জানুয়ারি ভোর ৫টা হযরত কেবলার রওজা শরিফ মাঠ হতে শান ই আহমদীয়া গেইট পর্যন্ত পরিস্কার-পরিচ্ছন্ন কর্মসূচির মাধ্যমে উক্ত ১০ দিনব্যাপি কর্মসূচি সমাপ্ত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026