1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| বিকাল ৪:০২|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

লবনের মাঠ দখলে নিতে প্রকাশ্যে গোলাগুলি: আহত ১৫, ২ জন গুরুত্বর

মো: কামরুল হাসান, কক্সবাজার
  • Update Time : মঙ্গলবার, মার্চ ২৫, ২০২৫,
  • 172 Time View
173

মো: কামরুল হাসান, কক্সবাজার

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

কক্সবাজার পেকুয়ায় লবণের মাঠ দখলে নিতে বসতবাড়িতে হামলার সময় প্রকাশ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে নারীসহ কমপক্ষে ছয়জন আহত হয়েছেন। সোমবার (২৪ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার উজানটিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের রুপালি বাজারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল মোস্তফা।

ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল মোস্তফা আরো জানান, এতে বেশ কয়েকজন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় আহতরা হলেন, মিনা আক্তার (৪৫), আমজাদ হোসেন (২২), আহমদ হোছাইন (৭৭), আবুল কালাম (৭৫), জেসমিম আক্তার (৩২), রিনা আক্তার( ৩০), বেলাল উদ্দিন (৩০), সরওয়ার (৩২) হামিদা বেগম(৩০), বুলু আক্তার(৩৫) আফরোজা বেগম(১৮), কাশেফা (১৮), ১৩. তৌহিদ (৩৪)৷

গুলিবিদ্ধ আলমগীর ও আমজাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানান স্বজনরা।

স্থানীয়রা জানান, উজানটিয়া ইউনিয়নের রুপালি বাজার এলাকার মিজানুর রহমান গং ও মালেকপাড়া এলাকার ফরহাদ গংদের সঙ্গে লবণ চাষের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। দুপক্ষের মধ্যে এ নিয়ে মামলা মোকদ্দমাও চলছে। সোমবার সকালে ফরহাদ গংদের চাষি আলমগীর লবণ চাষাবাদের জন্য জমিতে গেলে মিজানুর রহমান গংয়ের লোকজন তার ওপর হামলা করে। পরে উভয়পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

একপর্যায়ে জমির মালিক দাবিদার নুরুন্নবীদের বাড়িঘরে হামলার একটি ভিডিও চিত্র দেখা যায়। সেখানে গুলি ছুড়তে দেখা গেছে।

এ সময় প্রায় ১০ রাউন্ড ছররা গুলি বর্ষণ করা হয়। আহতরা অধিকাংশ ছররা গুলিবিদ্ধ ও ধারাল কিরিচের আঘাতে গুরুতর আহত বলে জানান আহত বেলাল উদ্দিনের স্ত্রী। আহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল মোস্তফা বলেন, অবৈধ অস্ত্র উদ্ধার ও অস্ত্রধারীদের চিহ্নিত করে তাদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026