1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| দুপুর ১:৪৩|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

লটারির মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ নগরকান্দা উপজেলায়

মোঃ রিপন হোসেন জেলা প্রতিনিধি ফরিদপুরফ
  • Update Time : সোমবার, জুন ৩০, ২০২৫,
  • 213 Time View
146

রিপন হোসেন জেলা প্রতিনিধি ফরিদপুর

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

রিদপুরের নগরকান্দা উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় উন্মুক্ত লটারির মাধ্যমে ডিলার নিয়োগ দেয়া হয়েছে।

সোমবার ( ৩০ জুন) সকাল ১০ টায় নগরকান্দা উপজেলা পরিষদ সভা কক্ষে সচ্ছতার মাধ্যমে ডিলারসিপ প্রত্যাশীদের উপস্থিতিতে লটারির মাধ্যমে উপজেলার ৯ টি ইউনিয়নের ২০টি বিক্রয় কেন্দ্রের জন্য ২০ জন ডিলার চূড়ান্ত করা হয় ।

নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন এর সভাপতিত্বে উম্মুক্ত লটারীর মাধ্যমে ডিলার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তিলক কুমার ঘোষ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আফজাল হোসেন,নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ, সরকারী এম এন একাডেমির সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ কে এম সাইয়াদুর রহমান বাবলু, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রওনকআরা বেগম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী নিমেরী,উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রায়হানউদ্দীন মোল্লা, ভারপ্রাপ্ত কর্মকর্তা নগরকান্দা খাদ্য গুদাম আশিকুর রহমান প্রমুখ ।

নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন বলেন, “ডিলার নিয়োগ প্রক্রিয়ায় শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে যোগ্য প্রার্থীদের মধ্যে উন্মুক্ত লটারির আয়োজন করা হয়েছে। আশা করি, নির্বাচিত ডিলাররা সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে সরকারের এই গুরুত্বপূর্ণ কর্মসূচির সুফল সুবিধা ভোগীদের কাছে পৌঁছে দিবেন”।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আফজল হোসেন বলেন নির্বাচিত এই ডিলাররা শিগগিরই তাঁদের নিজ নিজ এলাকায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বিক্রয় কার্যক্রম শুরু করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026